কালনিদ্রা

কালনিদ্রা, কালঘুম–বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)।

কালঘুম

কালঘুম, কালনিদ্রা–বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)।

কালঘাম

কালঘাম–বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম।

কালগ্রাস

কালগ্রাস–বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)।

কালক্ষেপণ

কালক্ষেপণ, কালক্ষেপ–বি. সময় অতিবাহন, কালাতিপাত।

কালক্ষেপ

কালক্ষেপ, কালক্ষেপণ–বি. সময় অতিবাহন, কালাতিপাত।

কালক্রমে

কালক্রমে–ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে।

কালকূট

কালকূট–বি. মারাত্মক বিষবিশেষ।

কাল

কাল১ [ kāla ] বিণ. (আঞ্চ.) অত্যন্ত ঠাণ্ডা, হিমশীতল (হাত-পা কাল হয়ে গেছে)। ☐ বি. শৈত্য। [দেশি]। কাল২ [ kāla ] বি. ১. সময় (রাত্রিকাল, শিশুকাল); ২. অবসর (কালাভাব); ৩. মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); ৪. আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); ৫. সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); ৬. সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); ৭. (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। কালকর্ণী–বি. অলক্ষ্মী। কালকূট–বি. মারাত্মক বিষবিশেষ। কালক্রমে–ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। কালক্ষেপ, কালক্ষেপণ–বি. সময় অতিবাহন, কালাতিপাত। কালগ্রাস–বি. মৃত্যুর...