কালভৈরব

কালভৈরব–বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ।

কালব্যাজ

কালব্যাজ–বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব; গড়িমসি।

কালবোশেখি

কালবোশেখি (কথ্য.), কালবৈশাখী–বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি।

কালবৈশাখী

কালবৈশাখী (কথ্য.) কালবোশেখি–বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি।

কালবেলা

কালবেলা–বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ।

কালপুরুষ

কালপুরুষ–বি. ১. যমের অনুচরবিশেষ; ২. পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion.

কালধর্ম

কালধর্ম–বি. ১. মৃত্যু; কালের ধর্ম; ২. বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; ৩. কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে।

কালজ্ঞান

কালজ্ঞান–বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র।

কালজ্ঞ

কালজ্ঞ–বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। ☐ বি. দৈরজ্ঞ।

কালচক্র

কালচক্র–বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়।