কার্ষ্ণ্য

কার্ষ্ণ্য [ kārṣṇya ] বি. কৃষ্ণতা; কালো রং। [সং. কৃষ্ণ + য]।

কার্ষ্ণি

কার্ষ্ণি [ kārṣṇi ] বি. কৃষ্ণের পুত্র। [সং. কৃষ্ণ + ই, অপত্যার্থে]।

কার্ষ্ণ

কার্ষ্ণ [ kārṣṇa ] বিণ. কৃষ্ণসম্বন্ধীয়, কৃষ্ণসংক্রান্ত। [সং. কৃষ্ণ + অ]।

কার্ষাপণ

কার্ষাপণ [ kārṣāpaṇa ] বি. ষোলো পণ বা এক কাহন। [সং. কর্ষ + অ=কার্ষ + আ + √ পণ্ + অ]।

কার্শ্য

কার্শ্য [ kārśya ] বি. ১. কৃশতা; ক্ষীণতা; ২. দারিদ্র; দৈন্য; ৩. লকুচ বা মাদার গাছ। [সং. কৃশ + য]।

কার্যোদ্ধার

কার্যোদ্ধার–বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল।

কার্যানুরোধে

কার্যানুরোধে–ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য।