কালানল

কালানল, কালাগ্নি [ kālānala, kālāgni ] বি. প্রলয়াগ্নি, প্রলয়কালের সৃষ্টিনাশক অগ্নি। [সং. কাল২ + অগ্নি, অনল]।

কালাগ্নি

কালাগ্নি, কালানল [ kālāgni, kālānala ] বি. প্রলয়াগ্নি, প্রলয়কালের সৃষ্টিনাশক অগ্নি। [সং. কাল২ + অগ্নি, অনল]।

কালাগুরু

কালাগুরু [ kālāguru ] বি. কৃষ্ণচন্দন। [সং. কাল৩ + অগুরু]।

কালাকাল

কালাকাল [ kālākāla ] বি. ১. সুসময় ও দুঃসময়; উপযুক্ত ও অনুপযুক্ত সময়; ২. (জ্যোতিষ.) শুদ্ধ ও অশুদ্ধ বা শুভ ও অশুভ সময়। [সং. কাল২ + অকাল]।

কালেংড়া

কালেংড়া, কালাংড়া [ kālēṇḍā, kālāṇḍā ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [তু. কলিঙ্গ + ড়া]।

কালাংড়া

কালাংড়া, কালেংড়া [ kālāṇḍā, kālēṇḍā ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [তু. কলিঙ্গ + ড়া]।

কালা কানুন

কালা কানুন–বি. প্রজাস্বার্থবিরোধী অন্যায় আইন, black act.

কালা

কালা১ [ kālā ] বিণ. বধির, শ্রবণশক্তিরহিত; কানে শুনতে পায় না এমন। [সং. কল্ল]। কালা২ [ kālā ] বি. শ্রীকৃষ্ণ। ☐ বিণ. ১. কৃষ্ণবর্ণ; ২. কলঙ্কিত (এই কালা মুখ আর দেখাতে চাই না)। [সং. কাল৩]। কালা কানুন–বি. প্রজাস্বার্থবিরোধী অন্যায় আইন, black act. কালাচাঁদ–বি. শ্রীকৃষ্ণ।

কালমেঘ

কালমেঘ [ kāla-mēgha ] বি. যকৃতের রোগে উপকারী উপক্ষারহীন ছোট গুল্মজাতীয় গাছবিশেষ। [সং. কালমেঘী]।