ক কালাপানি কালাপানি [ kālā-pāni ] বি. ১. (একসময় ভারতীয়দের কাছে সমুদ্রযাত্রা অশুভ ও নিষিদ্ধ ছিল বলে) সমুদ্র বা নিষিদ্ধ সমুদ্র; ২. আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসন; ৩. দ্বীপান্তর দণ্ড। [বাং. কালা২ + হি. পানি]
ক কালান্তক কালান্তক [ kālāntaka ] বিণ. কালের বা যুগের লোপকারী; প্রলয়ংকর। ☐ বি. যম। [সং. কাল২ + অন্তক]।
ক কালানুক্রমিক কালানুক্রমিক [ kālānu-kramika ] বিণ. কালের বা সময়ের পারস্পর্য অনুসারে, কালের পারস্পর্য অনুসরণকারী কালানুক্রমিক বর্ণনা), chronological. [সং. কাল২. + অনুক্রম + ইক]।
ক কালানো কালানো [ kālānō ] ক্রি. বি. (আঞ্চ.) অত্যন্ত শীতল হওয়া, খুব ঠাণ্ডা হয়ে যাওয়া। ☐ বিণ. খুব ঠাণ্ডা হয়ে গেছে এমন (কালানো ভাত খেয়ো না)। [বাং. কাল১ + আনো]
ক কালাত্যয় কালাত্যয়, কলাতিক্রম, কালাতিপাত [ kālātyaẏa, kalāti-krama, kālāti-pāta ] বি. সময়ক্ষেপ, সময়যাপন, সময় কাটানো। [সং. কাল২+ অতিক্রম, অতিপাত, অত্যয়]।
ক কালাতিপাত কালাতিপাত, কালাত্যয়, কলাতিক্রম [ kālāti-pāta, kālātyaẏa, kalāti-krama ] বি. সময়ক্ষেপ, সময়যাপন, সময় কাটানো। [সং. কাল২+ অতিক্রম, অতিপাত, অত্যয়]।
ক কলাতিক্রম কলাতিক্রম, কালাতিপাত, কালাত্যয় [ kalāti-krama, kālāti-pāta, kālātyaẏa ] বি. সময়ক্ষেপ, সময়যাপন, সময় কাটানো। [সং. কাল২+ অতিক্রম, অতিপাত, অত্যয়]।