কালি
কালি১ [ kāli ] বি. ১. সংকলন; একত্রীকরণ; ২. ক্ষেত্রের বা ঘন পদার্থের পরিমাপবিশেষ; ঘনফল; বর্গফল (কাঠাকালি, বিঘাকালি)। [সং. √ কল্]। কালি করা, কালি কষা–ক্রি. বি. ক্ষেত্রফল বার করা। কালি২ [ kāli ] বি. ১. লেখার বা ছাপার রঞ্জিত তরলবিশেষ, মসি (লেখার কালি, লাল কালি); ২. অন্ধকার, মালিন্য (মনের কালি সহজে দূর হয় না); ৩. কলঙ্ক (কুলে কালি দেওয়া); ৪. ভুসো (প্রদীপের কালি, তেলকালি মাথা)। [সং. কালী]। কালিঝুলি–বি. মসি ও ঝুল।
কালাশুদ্ধি
কালাশুদ্ধি [ kālāśuddhi ] বি. (জ্যোতিষ.) অকাল, অশুভ বা অপ্রশস্ত সময়। [সং. কাল২ + অশুদ্ধি]
কালাপাহাড়
কালাপাহাড় [ kālā-pāhāḍ ] বি. ১. মুসলমান আমলের ইতিহাসবিশ্রুত হিন্দু ব্রাহ্মণ যিনি ইসলামধর্ম গ্রহণ করেন এবং বহু মন্দির ধ্বংস করে কালাপাহাড় নামে পরিচিত হন; ২. (আল.) স্বধর্মদ্বেষী অত্যাচারী ও ভয়ংকর ব্যক্তি; ৩. প্রচলিত ধর্ম ও সংস্কারের বিরোধী ব্যক্তি। [বাং. কালা২. + পাহাড়]। কালাপাহাড়ি–বিণ. বি. কালাপাহাড়ের মতো; কালাপাহাড়ের মতো আচরণ।