কালিমা

কালিমা [ kālimā ] (-মন্) বি. ১. মলিনতা, কৃষ্ণতা; ২. কলঙ্ক। [সং. কাল৩ + ইমন্]। কালিমাময়–বিণ. কলঙ্কযুক্ত।

কালিন্দী

কালিন্দী [ kālindī ] বি. যমুনা নদী। [সং. কলিন্দ (=পর্বত বিশেষ) + অ + ঈ]।

কালিনী

কালিনী [ kālinī ] বিণ. (প্রা. কাব্যে) দুঃখিনী, শোকার্তা। [বাং. কালি + নী]।

কালিদাস

কালিদাস [ kāli-dāsa ] বি. প্রাচীন ভারতের শ্রেষ্ঠ কবি। [সং. কালী + দাস]।

কালিদহ

কালিদহ [ kāli-daha ] বি. ১. নদীর গর্ভে কালিয় নাগের বাসস্হান; ২. (আল.) গভীর নদী (কালিদহের জলে)। [বাং. কালি (=কালিয়) + দহ (=অগাধ জল); দহ < হ্রদ]।

কালিকাপুরাণ

কালিকাপুরাণ–বি. কালিকার মাহাত্ম্যসংবলিত গ্রন্হবিশেষ।

কালিকা

কালিকা [ kālikā ] বি. (স্ত্রী.) কালী, চণ্ডিকাদেবীর রূপবিশেষ। [সং. কালী + স্বার্থে ক + আ]। কালিকাপুরাণ–বি. কালিকার মাহাত্ম্যসংবলিত গ্রন্হবিশেষ।

কালিক

কালিক [ kālika ] বিণ. ১. সময়সম্পর্কিত, সাময়িক; ২. কালে উত্পন্ন; ৩. সময়োপযোগী। [সং. কাল২. + ইক]।

কালি কষা

কালি কষা, কালি করা–ক্রি. বি. ক্ষেত্রফল বার করা।