কার্ফা

কার্ফা, কাহারবা [ kārphā, kāhārabā ] বি. সংগীতের ৮ মাত্রার তালবিশেষ। [হি. কাহার্বা]।

কাহারবা

কাহারবা, কার্ফা [ kāhārabā, kārphā ] বি. সংগীতের ৮ মাত্রার তালবিশেষ। [হি. কাহার্বা]।

কাহাল

কাহাল [ kāhāla ] বি. ঢাকজাতীয় চর্মবাদ্যবিশেষ। [দেশি]।

কাহিনি

কাহিনি, (অসং.) কাহিনী [ kāhini, ṅkāhinī ] বি. বৃত্তান্ত, গল্প, উপাখ্যান। [হি. কহানী < সং. কথন]।

কাহিল

কাহিল [ kāhila ] বিণ. রোগা, দুর্বল; নিস্তেজ (শরীর কাহিল)। [আ. কাহিল্]।

কাহে

কাহে [ kāhē ] ক্রি-বিণ. কেন, কীসের জন্য। [সং. কথম্, কস্মাত্; তু. হি. কাঁহে]।

কুদৃষ্টি

কুদৃষ্টি [ kudṛṣṭi ] বি. ১. অশুভ বা অমঙ্গলকর দৃষ্টি; ২. দুরভিসন্ধিপূর্ণ দৃষ্টি। [সং. কু + দৃষ্টি]।

কালীতলা

কালীতলা–বি. কালিকাদেবীর পূজার জন্য নির্দিষ্ট স্হান।

কালী

কালী [ kālī ] বি. ১. কালিকাদেবী, চণ্ডিকার রূপবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; ২. (ব্যঙ্গে) কৃষ্ণবর্ণা নারী; ৩. লেখার বা ছাপার কালি, মসি; ৪. কালিয় নাগ। [সং. কাল৩. + ঈ]। কালীতলা–বি. কালিকাদেবীর পূজার জন্য নির্দিষ্ট স্হান। আন্নাকালী–বি. কন্যাসন্তানের নামবিশেষ-ক্রমাগত কন্যাসন্তান লাভের পর আর যাতে কন্যালাভ না হয়, সেজন্য কালীর কাছে প্রার্থনা জানিয়ে এই নাম রাখা হয়। [বাং. আর + না + কালী]।