কাসন

কাসন [ kāsana ] বি. গুঁড়ো সরষের ঝোলবিশেষ; কাসুন্দি। [বাং. কাসুন্দি]।

কাসার

কাসার [ kāsāra ] বি. সরোবর; পুষ্করিণী। [সং. ক + অসার]।

কাসেদ

কাসেদ, কাসিদ [ kāsēda, kāsida ] বি. দূত; পয়গম্বর। [আ. কা’সিদ্]।

কাসিদ

কাসিদ, কাসেদ [ kāsida, kāsēda ] বি. দূত; পয়গম্বর। [আ. কা’সিদ্]।

কাসীস

কাসীস [ kāsīsa ] বি, হিরাকস; iron sulphate. [সং. কাসী + √ সো + ক]।

কাসুন্দি

কাসুন্দি [ kāsundi ] বি. কাঁচা আম, সরষে প্রভৃতির দ্বারা প্রস্তুত আচারবিশেষ। [সং. কাসর্মদ]।

কাস্তে

কাস্তে [ kāstē ] বি. ধান কাটার বা বাগানের কাজে ব্যবহারের জন্য অর্ধচন্দ্রাকার অস্ত্রবিশেষ। [দেশি]

কাহন

কাহন [ kāhana ] বিণ. বি. ষোলো পণ, ১২৮টি। [সং. কার্ষাপণ]।

কাহাকে

কাহাকে [ kāhākē ] সর্ব. কোন জনকে। [বাং. ‘কে’-শব্দের ২য়া ও ৪র্থীর ১ বচনের সাধু রূপ]।

কাহার

কাহার১ [ kāhāra ] বি. শিবিকাবাহক অর্থাত্ পালকিবাহক হিন্দু সম্প্রদায়বিশেষ। [সং. স্কন্ধাবার]। কাহার২ [ kāhāra ] সর্ব. কোন জনের, কার। [বাং. ‘কে’-শব্দের ৬ষ্ঠীর এক বচনের সাধু রূপ]।