কাষ্ঠ

কাষ্ঠ [ kāṣṭha ] বি. বৃক্ষের ভিতরকার কঠিন অংশ; কাঠ, দারু। [সং. √ কাশ্ + থ]। কাষ্ঠকুট্ট–বি. কাঠঠোকরা পাখি। কাষ্ঠপাদুকা–বি. খড়ম। কাষ্ঠফলক–বি. কাঠের তক্তা। কাষ্ঠবত্–বিণ. কাঠের মতো; নীরস, শুষ্ক। কাষ্ঠভার–বি. কাঠের বোঝা। কাষ্ঠহাসি–বি. আন্তরিকতাহীন বা লোক-দেখানো হাসি, কৃত্রিম হাসি।

কাষ্ঠা

কাষ্ঠা [ kāṣṭhā ] বি. ১. সীমা (পরাকাষ্ঠা); ২. অতি সূক্ষ্ম কালপরিমাণ বিশেষ। [সং. কাষ্ঠ + আ]।

কাষ্ঠাসন

কাষ্ঠাসন [ kāṣṭhāsana ] বি. চেয়ার, টুল, পিঁড়ি প্রভৃতি কাঠের তৈরি আসন। [সং. কাষ্ঠ + আসন]।

কাষ্ঠিকা

কাষ্ঠিকা [ kāṣṭhikā ] বি. কাঠি; কাঠের ছোট বা সরু টুকরো। [সং. কাষ্ঠ + ইক + আ]।

কাসকেট

কাসকেট [ kāsa-kēṭa ] বি. গহনা বা তদ্রূপ মূল্যবান বস্তু রাখার জন্য ব্যবহৃত ছোট বাক্স। [ইং. casket]।