কালবাউশ

কালবাউশ, কালবোস [ kāla-bāuśa, kāla-bōsa ] বি. রুই মাছের মতো আকৃতিবিশিষ্ট ঈষত্ কালো রঙের মাছবিশেষ। [দেশি]।

কালবোস

কালবোস, কালবাউশ [ kāla-bōsa, kāla-bāuśa ] বি. রুই মাছের মতো আকৃতিবিশিষ্ট ঈষত্ কালো রঙের মাছবিশেষ। [দেশি]।

কালবুদ

কাল-বুদ [ kāla-buda ] বি. ১. জুতো তৈরি করার কাঠের ফর্মা বা ছাঁচ; ২. খিলান-করা ছোট সাঁকো, culvert; ৩. খিলান গাঁথবার ফর্মা। [ফা. কাল্বুদ্]।

কালপেঁচা

কালপেঁচা [ kāla-pēn̐cā ] বি. ১. ধূসর রঙের মাথাবিশিষ্ট কটা রঙের পেঁচাবিশেষ যার চিত্কার অশুভ বলে বিবেচিত; ২. (আল.) অত্যন্ত অশুভকর বা কালো ও কদাকার ব্যক্তি। [বাং. কাল২ + পেঁচা]।

কালনেমি

কালনেমি [ kāla-nēmi ] বি.(রামায়ণে) রাবণের মাতুল। কালনেমির লঙ্কাভাগ–হনুমানকে মারতে পারলে লঙ্কারাজ্য ভাগ করে নেওয়া যাবে একথা জানতে পেরে কালনেমি যেমন হনুমাননিধনের আগেই লঙ্কা ভাগাভাগি করার কথা কল্পনা করেছিল তেমনি কোনো বস্তু লাভ করার আগেই তা উপভোগ করার অলীক কল্পনা।

কালিকার

কালিকার, কালকার, কালকের–বিণ. আগামীকালের বা গতকালের পরদিনের বা পূর্বদিনের।

কালকের

কালকের, কালিকার, কালকার–বিণ. আগামীকালের বা গতকালের পরদিনের বা পূর্বদিনের।

কালকার

কালকার, কালকের, কালিকার–বিণ. আগামীকালের বা গতকালের পরদিনের বা পূর্বদিনের।

কালকে

কালকে–বি. ক্রি-বিণ. (কথ্য) কাল (আজ নয়, কালকে যাব)।

কালসাপ

কালসাপ, কালনাগ, কালসর্প–বি. কৃষ্ণসর্প, কেউটে সাপ।