কিঞ্চিমাত্র

কিঞ্চিমাত্র–বিণ. বি. সামান্যপরিমাণ. একটুও, কিছুমাত্র (কিঞ্চিন্মামাত্র খাদ্যও গ্রহণ করেনি)। ☐ ক্রি-বিণ. সামান্য পরিমাণেও, একটুও (তাকে কিঞ্চিন্মাত্রও বিশ্বাস করি না)।

কিঞ্চিত্

কিঞ্চিত্ [ kiñcit ] অব্য. বিণ. অল্প, সামান্য, একটু। [সং. কিম্ + চিত্]। কিঞ্চিদধিক–বিণ. সামান্য বা একটু বেশি। কিঞ্চিদুষ্ণ–বিণ. সামান্য বা একটু গরম। কিঞ্চিদূন বিণ. সামান্য বা ঈষত্ কম। কিঞ্চিমাত্র–বিণ. বি. সামান্যপরিমাণ. একটুও, কিছুমাত্র (কিঞ্চিন্মামাত্র খাদ্যও গ্রহণ করেনি)। ☐ ক্রি-বিণ. সামান্য পরিমাণেও, একটুও (তাকে কিঞ্চিন্মাত্রও বিশ্বাস করি না)।

কিচ্ছু

কিচ্ছু–বি. বিণ. সর্ব. ক্রি-বিণ. কিছু-র ঝোঁক বা প্রবলতাজ্ঞাপক রূপ।

কিছুতে

কিছুতে–ক্রি-বিণ. কোনো উপায়ে, কোনোমতে (তাকে কিছুতেই বোঝানো গেল না)। ☐ সর্ব. বি. কোনো বিষয়ে বা বস্তুতে (‘মন নাহি মোর কিছুতেই’: রবীন্দ্র)।

কিছু কিছু

কিছু কিছু–বিণ. অল্পস্বল্প (কিছু কিছু লোক)। ☐ বি. সর্ব. অংশ (আমি এর কিছু কিছু জানি)। ☐ ক্রি-বিণ. অল্পপরিমাণে (বইটি কিছু কিছু পড়েছি)।

কিছু

কিছু [ kichu ] বিণ. কয়েক, অল্প, সামান্য, কিয়ত্ (কিছু ভাত, কিছু দিন, কিছু কথা)। ☐ বিণ-বিণ. অপেক্ষাকৃত (আজ রোগীর অবস্হা কিছু ভালো)। ☐ সর্ব. বি. কোনো বস্তু বা বিষয় (‘আরো কিছু আছে বাকি’: রবীন্দ্র; আমি কিছুর মধ্যেই থাকি না)। [সং. কিঞ্চিত্]। কিছু কিছু–বিণ. অল্পস্বল্প (কিছু কিছু লোক)। ☐ বি. সর্ব. অংশ (আমি এর কিছু কিছু জানি)। ☐ ক্রি-বিণ. অল্পপরিমাণে (বইটি কিছু কিছু পড়েছি)। কিছুতে–ক্রি-বিণ. কোনো উপায়ে, কোনোমতে (তাকে কিছুতেই বোঝানো গেল না)। ☐ সর্ব. বি. কোনো বিষয়ে বা বস্তুতে (‘মন নাহি মোর কিছুতেই’: রবীন্দ্র)। কিচ্ছু–বি. বিণ. সর্ব. ক্রি-বিণ. কিছু-র ঝোঁক বা প্রবলতাজ্ঞাপক রূপ।

কিচিরমিচির

কিচিরমিচির, কিচ্‌মিচ্ [ kicira-micira, kic-mic ] বি. ১. ইঁদুর, বানর, ছোট পাখি প্রভৃতির কোলাহলধ্বনি; ২. বকাবকি, ঝগড়া; কোলাহল, গোলমাল। [দেশি]।