কিণাঙ্কিত

কিণাঙ্কিত–বিণ. ঘষার দাগযুক্ত, কড়াযুক্ত, কড়া-পড়া।

কিণাঙ্ক

কিণাঙ্ক–বি. ঘষার দাগ; হাত পায়ের কড়া।

কিণ

কিণ [ kiṇa ] বি. ১. কড়া, জামড়া, corn; ২. ঘষার চিহ্ন; ৩. শুষ্ক ব্রণ। [সং. √ কণ্ + অ]। কিণাঙ্ক–বি. ঘষার দাগ; হাত পায়ের কড়া। কিণাঙ্কিত–বিণ. ঘষার দাগযুক্ত, কড়াযুক্ত, কড়া-পড়া।

কীড়া

কীড়া, কিড়া [ kīḍ়ā, kiḍ়ā ] বি. পোকা, কীট (ধানের কিড়া, কাঠের কিড়া)। [সং. কীট]।

কিড়া

কিড়া, কীড়া [ kiḍ়ā, kīḍ়ā ] বি. পোকা, কীট (ধানের কিড়া, কাঠের কিড়া)। [সং. কীট]।

কিড়িমিড়ি

কিড়িমিড়ি, কিড়মিড় [ kiḍ়i-miḍ়i, kiḍ়-miḍ় ] অব্য. বি. দাঁতে দাঁতে ঘষার শব্দ (রাগে দাঁত কিড়মিড় করছে; দাঁতের কিড়িমিড়ি শোনা যাচ্ছে)। [দেশি]।

কিড়মিড়

কিড়মিড়, কিড়িমিড়ি [ kiḍ়-miḍ়, kiḍ়i-miḍ়i ] অব্য. বি. দাঁতে দাঁতে ঘষার শব্দ (রাগে দাঁত কিড়মিড় করছে; দাঁতের কিড়িমিড়ি শোনা যাচ্ছে)। [দেশি]।

কিটকিটে

কিটকিটে [ kiṭa-kiṭē ] বিণ. ১. অত্যধিক মিষ্টি স্বাদের ভাবপ্রকাশক (কিটকিটে মিষ্টি ভালো লাগে না); ২. অত্যন্ত নোংরা, ময়লা। [দেশি]।

কিঞ্জল্ক

কিঞ্জল্ক, কিঞ্জল [ kiñjalka, kiñjala ] বি. ১. ফুলের কেশর; ২. পরাগ; পুষ্পরেণু। [সং. কিম্ + জল + অ, + ক]।

কিঞ্জল

কিঞ্জল, কিঞ্জল্ক [ kiñjala, kiñjalka ] বি. ১. ফুলের কেশর; ২. পরাগ; পুষ্পরেণু। [সং. কিম্ + জল + অ, + ক]।