কিন্তু

কিন্তু [ kintu ] অব্য. অথচ, পক্ষান্তরে (সে দরিদ্র কিন্তু সত্)। ☐ বিণ. দ্বিধাগ্রস্ত, সংকুচিত (কিন্তুভাব)। ☐ বি. সংকোচ, দ্বিধা, (তার কথাবার্তায় একটা কিন্তু রয়েছে)। [সং. কিম্ + তু]। কিন্তু কিন্তু–বি. দ্বিধার ভাব, আমতা আমতা।

কিনারা

কিনারা [ kinārā ] বি. ১. তীর, কূল (নদীর কিনারা); ২. সীমা, প্রান্ত, পার্শ্ব (পথের কিনারা); ৩. উপায়, বন্দোবস্ত (সমস্যার কিনারা করা); ৪. প্রতিকার (বিপদের কিনারা); ৫. সত্য উদ্ঘাটন (চুরির কিনারা করা); ৬. উদ্ধার, অনুসন্ধান, খোঁজ (হারানো টাকার কিনারা করা); ৭. নিষ্পত্তি, মীমাংসা, সমাধান (মামলার কিনারা করা)। [ফা. কিনারা]।

কিনার

কিনার [ kināra ] বি ১. ধার প্রান্ত (খাটের কিনার, ছাদের কিনার); ২. কূল, তীর (‘আমি তরী নিয়ে বসে আছি নদী কিনারে’ রবীন্দ্র)। [ফা. কিনারা]।

কিনা

কিনা১ [ kinā ] অব্য. সংশয় বিতর্ক প্রভৃতি সূচক শব্দ (যাবে কিনা বল, করিবে কিনা জানি না); যেহেতু (যাবে কিনা, তাই গাড়ি ডেকেছে); প্রশ্নসূচক শব্দ (বিপদে বুদ্ধি খোলে, ঠিক কিনা?); অর্থাত্‌ (ন্যাশ্‌নালিজম কিনা স্বাদেশিকতার বুলি শুনছি)। [সং. কিংনু]। কিনা২, কেনা–ক্রি. ক্রয় করা, মূল্যের বিনিময়ে নেওয়া (নতুন বই কিনেছে)। ☐ বিণ. ক্রয় করা হয়েছে এমন (কেনা গোলাম)। ☐ বি. ক্রয় (কেনাকাটা)। [< বাং. √ কিন্ + আ কিনা > কেনা]। কেনাদর–বি. যে দামে কেনা হয়েছে, ক্রয়মূল্য। কেনান, কিনানো–ক্রি. বি. অপরকে দিয়ে ক্রয় করানো। কেনাবেচা–বি. ক্রয়-বিক্রয়।

কি না

কি না [ ki nā ] অব্য. ১. সংশয়, বিতর্ক, প্রশ্ন ইত্যাদি সূচক শব্দ (যাবে কি না বলো, করবে কি না জানি না); ২. প্রশ্নসূচক শব্দ (তুমি তো খুব বুদ্ধিমান, ঠিক কি না?)। [সং. কিংনু]।

কিতাদুরস্ত

কিতাদুরস্ত–বিণ. রুচিসম্মত, ফ্যাশনসম্মত; ফিটফাট (কেতাদুরস্ত পোশাক)।

কিতা

কিতা, কেতা [ kitā, kētā ] বি. ১. খণ্ড, গোছা; সারি (দুই কিতা জমি, দশ কিতা নোট); ২. কায়দা, ফ্যাশান, ধরন; ৩. দফা। [আ. ক’তা]। কিতাদুরস্ত–বিণ. রুচিসম্মত, ফ্যাশনসম্মত; ফিটফাট (কেতাদুরস্ত পোশাক)।

কিতব

কিতব [ kitaba ] বিণ. ১. শঠ, প্রবঞ্চক; ২. জুয়াড়ি। [সং. কিত + √ বা + অ]। কৈতব–বি. শঠতা, প্রবঞ্চনা।

কিণ্ব

কিণ্ব [ kiṇba ] বি. ১. খমির, ফেনা, গাঁজ; ২. কলঙ্ক। [সং. √ কণ্ + ব]।