ক কিমাকার কিমাকার [ kimākāra ] বিণ. ১. কী আকারের, কীরূপ; ২. কুত্সিত আকৃতিবিশিষ্ট (কিম্ভূতকিমাকার)। [সং. কিম্ + আকার]।
ক কিবা কিবা [ kibā ] অব্য. ১. হোক না কেন, কি, অথবা (অন্ধের কিবা দিন কিবা রাত); ২. (প্রশংসায় বা ব্যঙ্গে) কেমন, কী সুন্দর (কিবা মনোহর, আহা কিবা ভঙ্গি); ৩. কী আর (তুমি কিবা বলবে)। [বাং. কি + বা]।
ক কিফাইত কিফাইত, কিফায়ত, কিফায়েত [ kiphāita, kiphāẏata, kiphāẏēta ] বি. ১. কম খরচ; ব্যয়হ্রাস; ২. সস্তা দর; ৩. লাভ। [আ. কিফায়ত্]
ক কিফায়েত কিফায়েত, কিফাইত, কিফায়ত [ kiphāẏēta, kiphāita, kiphāẏata ] বি. ১. কম খরচ; ব্যয়হ্রাস; ২. সস্তা দর; ৩. লাভ। [আ. কিফায়ত্]
ক কিফায়ত কিফায়ত, কিফায়েত, কিফাইত [ kiphāẏata, kiphāẏēta, kiphāita ] বি. ১. কম খরচ; ব্যয়হ্রাস; ২. সস্তা দর; ৩. লাভ। [আ. কিফায়ত্]
ক কিন্নর কিন্নর [ kinnara ] বি. ঘোড়ার মতো মুখ এবং মানুষের মতো দেহবিশিষ্ট দেবলোকের গায়কজাতিবিশেষ; দেবযোনিবিশেষ। [সং. কিম্ (কুত্সিত) + নর]। কিন্নরকণ্ঠ–বিণ. (কিন্নরদের মতো) সুকণ্ঠবিশিষ্ট। বি. (স্ত্রী.) কিন্নরী।