কিয়ত্

কিয়ত্ [ kiẏat ] অব্য. বিণ. ১. কত বা কী পরিমাণ; ২. কিঞ্চিত্, একটু (কিয়ত্পরিমাণে সুস্হ)। [সং. কিম্ + ইয়ত্]। কিয়দ্দিন–বি. কিছুদিন, অল্পদিন (কিয়দ্দিন পর)। কিয়দ্দূর–বি. কিছুদূর, খানিকদূর।

কিমত

কিমত, (বর্জি.) কিমত্ [ kimata, (barji.) kimat ] বি. মূল্য, দাম। [আ. কীমত্]।

কিম্ভূত

কিম্ভূত [ kimbhūta ] বিণ. ১. কীরূপ, কেমন; ২. অদ্ভুত। [সং. কিম্ + ভূত]। কিম্ভূতকিমাকার–বিণ. অদ্ভুত; কুত্সিত আকারবিশিষ্ট, বিকট।

কিম্বা

কিম্বা, কিম্বদন্তী [kimbā,  kimbadantī ] যথাক্রমে কিংবা ও কিংবদন্তি-র অশুদ্ধ বানান।

কিম্বদন্তী

কিম্বদন্তী, কিম্বা [ kimbadantī, kimbā ] যথাক্রমে কিংবদন্তি ও কিংবা-র অশুদ্ধ বানান।

কিম্পুরুষ

কিম্পুরুষ [ kimpuruṣa ] বি. ১. কিন্নর, দেবযোনিবিশেষ; ২. পুরাণোক্ত ভূখণ্ড, জম্বুদ্বীপের অংশবিশেষ। [সং. কিম্ (কুত্সিত) + পুরুষ]।

কিমিয়া

কিমিয়া, কিমিতি [ kimiẏā, kimiti ] বি. রসায়নবিদ্যা। [< ইং. chemistry. তু. আ. অল্কিমিয়া; তু. ইং. alchemy]

কিমিতি

কিমিতি, কিমিয়া [ kimiti, kimiẏā ] বি. রসায়নবিদ্যা। [< ইং. chemistry. তু. আ. অল্কিমিয়া; তু. ইং. alchemy]

কিমাশ্চর্য

কিমাশ্চর্য [ kimāścarya ] বি. কী অদ্ভুত ব্যাপার। ☐ বিণ. অদ্ভুত। [সং. কিম্ + আশ্চর্য]।