ক কিচ্মিচ্ কিচ্মিচ্, কিচিরমিচির [ kic-mic, kicira-micira ] বি. ১. ইঁদুর, বানর, ছোট পাখি প্রভৃতির কোলাহলধ্বনি; ২. বকাবকি, ঝগড়া; কোলাহল, গোলমাল। [দেশি]।
ক কিচ্কিচ্ কিচ্কিচ্ [ kic-kic ] বি. ১. বালি বা অতি ক্ষুদ্র কাঁকর দাঁতে পড়লে যে শব্দ হয়; ২. ঝগড়াঝাঁটি; ৩. কোলাহল। [দেশি]।
ক কিঙ্কিণী কিঙ্কিণী, কিঙ্কিণি [ kiṅkiṇī, kiṅkiṇi ] বি. ১. ক্ষুদ্র ঘণ্টাযুক্ত কটিভূষণবিশেষ; ২. ঘুঙুর বা পায়ের ওইরকম গহনাবিশেষ। [সং. কিম্ + √ কিণ্ + ই, ঈ (স্ত্রী.)]।
ক কিঙ্কিণি কিঙ্কিণি, কিঙ্কিণী [ kiṅkiṇi, kiṅkiṇī ] বি. ১. ক্ষুদ্র ঘণ্টাযুক্ত কটিভূষণবিশেষ; ২. ঘুঙুর বা পায়ের ওইরকম গহনাবিশেষ। [সং. কিম্ + √ কিণ্ + ই, ঈ (স্ত্রী.)]।
ক কিংশুক কিংশুক [ kiṃśuka ] বি. (শুক পাখির ঠোঁটের মতো রক্তবর্ণ বলে) পলাশ ফুল বা পলাশ গাছ। [সং. কিম্ + শুক]।
ক কিংবদন্তী কিংবদন্তী, কিংবদন্তি [ kimbadantī, kimbadanti ] বি. জনশ্রুতি, জনরব, গুজব, মুখে মুখে প্রচলিত কথা। [সং. কিম্ + √ বদ্ + অন্তি]।
ক কিংবদন্তি কিংবদন্তি, কিংবদন্তী [ kimbadanti, kimbadantī ] বি. জনশ্রুতি, জনরব, গুজব, মুখে মুখে প্রচলিত কথা। [সং. কিম্ + √ বদ্ + অন্তি]।
ক কিংখাব কিংখাব, কিংখাপ [ kiṅkhāba, kiṅkhāpa ] বি. জরির কাজ-করা ফুল-কাটা রেশমি কাপড়বিশেষ। [ফা. কম্খ্বাব]।
ক কিংখাপ কিংখাপ, কিংখাব [ kiṅkhāpa, kiṅkhāba ] বি. জরির কাজ-করা ফুল-কাটা রেশমি কাপড়বিশেষ। [ফা. কম্খ্বাব]।