কুঁকড়া

কুঁকড়া১, কুঁকড়ো–বি মোরগ, কুক্কুট। [সং কুক্কুট] কুঁকড়ি–বি (স্ত্রী) মুরগি। কুঁকড়া২, কোঁকড়ো–ক্রি. ১. কুঞ্চিত হওয়া বা করা (পাতাগুলো কুঁকড়ে গেছে); ২. জড়সড় হওয়া বা করা (ভয়ে কুঁকড়ে গেছে)। [প্রা. বাং. কোঁকড়]। কুঁকড়ানো–ক্রি. কুঁকড়ে যাওয়া; কুঞ্চিত হওয়া বা করা। ☐ বি. কুঞ্চন; জড়সড় ভাব। ☐ বিণ. কুঞ্চিত; জড়সড়।

কুঁইকুঁই

কুঁইকুঁই–অব্য. বি. ক্ষুধা, শীত, কষ্ট প্রভৃতির সূচক চাপা আর্তনাদ (কুকুরছানাটা শীতে কুঁইকুঁই করছে, কোথা থেকে যেন একটা কুঁইকুঁই শব্দ আসছে)। [ধ্বন্যা.]।

কুংফু

কুংফু [ kumphu ] বি. চীনদেশীয় কারাটে; খালি হাতে আত্মরক্ষার চীনদেশীয় পদ্ধতিবিশেষ। [ইং. kungfu < চৈ.]।

কুইণ্টাল

কুইণ্টাল [ kuiṇṭāla ] বি. মেট্রিক পদ্ধতির একশত কিলোগ্রাম ওজন, একশো কিলো। [ইং. quintal]।

কুইনাইন

কুইনাইন, কুইনিন [ kui-nāina, kui-nina ] বি. সিন্কোনা গাছের ছাল থেকে প্রস্তুত অত্যন্ত তিক্ত স্বাদযুক্ত জরঘ্ন ওষুধবিশেষ; ম্যালেরিয়ার ওষুধবিশেষ। [ইং. quinine]।

কুইনিন

কুইনিন, কুইনাইন [ kui-nina, kui-nāina ] বি. সিন্কোনা গাছের ছাল থেকে প্রস্তুত অত্যন্ত তিক্ত স্বাদযুক্ত জরঘ্ন ওষুধবিশেষ; ম্যালেরিয়ার ওষুধবিশেষ। [ইং. quinine]।

কূ

কূ, কু২ [ ku, kū ] বি. ১. সামরিক অভ্যুত্থান; ২. রাজনৈতিক বা সামরিক অভ্যুত্থানের ফলে সরকার বদল, কুদেতা।

কু

কু১ [ ku ] বি. ১. পৃথিবী; ২. আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা (‘কু-কথায় পঞ্চমুখ’: ভা. চ.); ৩. পাপ, দোষ, অমঙ্গল (কু পরিহার করা)। ☐ বিণ. ১. মন্দ, কুত্সিত (কুকথা, কু-অভ্যাস); ২. অমঙ্গলজনক (কুদৃষ্টি, কুলক্ষণ); ৩. কুটিল, দুষ্ট (কুমন্ত্রণা); ৪. দুর্লভ (কু-আশা)। [সং. √ কু + উ]। কু২, কূ [ ku২., kū ] বি. ১. সামরিক অভ্যুত্থান; ২. রাজনৈতিক বা সামরিক অভ্যুত্থানের ফলে সরকার বদল, কুদেতা। [ইং. coup < ফ. coup d'e'tat]।

কীলক

কীলক, কীল [ kīlaka, kīla ] বি. ১. হুড়কো, খিল; ২. গোঁজ, খোঁটা; ৩. শলাকা, পেরেক, গজাল। [সং. √ কীল্ + অ, + ক]।

কীল

কীল, কীলক [ kīla, kīlaka ] বি. ১. হুড়কো, খিল; ২. গোঁজ, খোঁটা; ৩. শলাকা, পেরেক, গজাল। [সং. √ কীল্ + অ, + ক]।