কীর্তিমান

কীর্তিমান (-মত্), কীর্তিমান্, কীর্তিবাস–বিণ. যশস্বী, বিখ্যাত।

কীর্তিবাস

কীর্তিবাস, কীর্তিমান (-মত্), কীর্তিমান্–বিণ. যশস্বী, বিখ্যাত।

কীর্তিস্বম্ভ

কীর্তিস্বম্ভ–বি. মহত্ কার্যের বা মহত্ কর্মীর স্মৃতিস্তম্ভ, monument.

কীর্তি

কীর্তি [ kīrti ] বি. ১. যশ, খ্যাতি (কীর্তিমান); ২. কৃতিত্বের পরিচায়ক কার্য বা প্রতিষ্ঠান (তাজমহল শাহ্জাহানের অমর কীর্তি)। [সং. √ কৃত্ + তি]। কীর্তিকলাপ–বি. কৃতিত্বের পরিচায়ক কার্যাবলি। কীর্তিবাস, কীর্তিমান (-মত্), কীর্তিমান্–বিণ. যশস্বী, বিখ্যাত। কীর্তিস্বম্ভ–বি. মহত্ কার্যের বা মহত্ কর্মীর স্মৃতিস্তম্ভ, monument.

কীর্তিত

কীর্তিত–বিণ. কীর্তন করা হয়েছে এমন; সুখ্যাতির বিষয়ীভূত।

কীর্তনীয়

কীর্তনীয়–বিণ. কীর্তনযোগ্য; প্রচারযোগ্য। বিণ. (স্ত্রী.) কীর্তনীয়া।

কীর্তুনে

কীর্তুনে, কীর্তনীয়া, কীর্তনে (কথ্য)–বিণ. বি. কীর্তনগায়ক।

কীর্তনে

কীর্তনে (কথ্য), কীর্তুনে, কীর্তনীয়া–বিণ. বি. কীর্তনগায়ক।