কুঁচাকাঁচা

কুঁচাকাঁচা–বি. কচি ছেলেমেয়ে (কুঁচোকাঁচাদের নিয়ে রাস্তায় বেরিয়েছ কেন?)।

কুঁচকিকণ্ঠা

কুঁচকিকণ্ঠা–ক্রি-বিণ. কুঁচকি থেকে গলা পর্যন্ত, আকণ্ঠ, আড়গিলে করে (নেমস্তন্নবাড়ি গিয়ে কুঁচকিকণ্ঠা খেয়েছে)।

কুচকি

কুচকি, কুঁচকি–বি. ঊরু ও কোমরের সন্ধিস্হল, groin. [তু. হি. কুচকি]।

কুঁচকানো

কুঁচকানো–ক্রি. কুঞ্চিত হওয়া বা করা। ☐ বি. কুঞ্চন। ☐ বিণ. কুঞ্চিত।

কুঁচকা

কুঁচকা–ক্রি. কুঞ্চিত হওয়া বা করা (চামড়া কুঁচকে গিয়েছে)। [সং. √ কুঞ্চ্ + বাং. আ]। কুঁচকানো–ক্রি. কুঞ্চিত হওয়া বা করা। ☐ বি. কুঞ্চন। ☐ বিণ. কুঞ্চিত।

কুঁকড়িসুকড়ি

কুঁকড়িসুকড়ি, কুঁকড়িমুকড়ি–বিণ. কুণ্ডলী পাকিয়ে রয়েছে এমন; জড়সড় (শীতে কুঁকড়িমুকড়ি হয়ে আছে)। [তু. হি. কুঁকড় সুঁকড়]।

কুঁকড়িমুকড়ি

কুঁকড়িমুকড়ি, কুঁকড়িসুকড়ি–বিণ. কুণ্ডলী পাকিয়ে রয়েছে এমন; জড়সড় (শীতে কুঁকড়িমুকড়ি হয়ে আছে)। [তু. হি. কুঁকড় সুঁকড়]।

কুঁকড়ানো

কুঁকড়ানো–ক্রি. কুঁকড়ে যাওয়া; কুঞ্চিত হওয়া বা করা। ☐ বি. কুঞ্চন; জড়সড় ভাব। ☐ বিণ. কুঞ্চিত; জড়সড়।

কোঁকড়ো

কোঁকড়ো, কুঁকড়া২–ক্রি. ১. কুঞ্চিত হওয়া বা করা (পাতাগুলো কুঁকড়ে গেছে); ২. জড়সড় হওয়া বা করা (ভয়ে কুঁকড়ে গেছে)। [প্রা. বাং. কোঁকড়]।