ক কুক্ষি কুক্ষি [ kukṣi ] বি. ১. পেট, উদর, জঠর; ২. গর্ভ; ৩. গুহা; ৪. অভ্যন্তরস্হান, ভিতর। [সং. √ কুষ্ (=কুক্) + সি]। কুক্ষিগত–বিণ. ১. উদরে প্রবেশ করেছে এমন; উদরে বা ভিতরে প্রবিষ্ট হয়েছে এমন; ২. (আল.) সম্পূর্ণ অধিকৃত, পুরোপুরি আত্মসাত্ করা হয়েছে এমন।
ক কুখাদ্য কুখাদ্য [ kukhādya ] বি. অখাদ্য, খাওয়া যায় না বা খাওয়া উচিত নয় এমন খাবার; নিষিদ্ধ খাদ্য। [সং. কু + খাদ্য]।
ক কুখ্যাত কুখ্যাত [ kukhyāta ] বিণ. নিন্দিত, অখ্যাতিযুক্ত। [সং. কু + খ্যাত]। কুখ্যাতি–বি. নিন্দা, অপযশ।
ক কুগঠন কুগঠন [ kugaṭhana ] বিণ. কুত্সিত গড়নবিশিষ্ট, গড়ন বা আকৃতি মন্দ এমন। ☐ বি. কুত্সিত গড়ন; ত্রুটিপূর্ণ গড়ন। [সং. কু + গঠন]।
ক কুগ্রহ কুগ্রহ [ kugraha ] বি. ১. অশুভ গ্রহ, পাপগ্রহ; ২. (আল.) উত্পাত, উপদ্রব (আমার জীবনে সে এক মূর্তিমান কুগ্রহ)। [সং. কু + গ্রহ]।
ক কুঙ্কুম কুঙ্কুম [ kuṅkuma ] বি. ১. জাফরান বা জাফরান ফলের নির্যাস যা প্রসাধনী হিসাবে ব্যবহৃত হয়, কুমকুম; ২. কুসুম ফুল। [সং. √ কুন্ক্ + উম]।
ক কুঁড়োজালি কুঁড়োজালি, কুঁড়াজালি–বি. ১. মাছ ধরার ক্ষুদ্র জালবিশেষ; ২. (ব্যঙ্গে) বৈষ্ণবের জপমালার থলি। [বাং. কুঁড় + জাল + ই]।
ক কুঁড়াজালি কুঁড়াজালি, কুঁড়োজালি–বি. ১. মাছ ধরার ক্ষুদ্র জালবিশেষ; ২. (ব্যঙ্গে) বৈষ্ণবের জপমালার থলি। [বাং. কুঁড় + জাল + ই]।