ক কুক্কুট কুক্কুট [ kukkuṭa ] বি. মোরগ বা মুরগি। [সং. কু (পৃথিবী) + √ কুট্ + অ]। বি. (স্ত্রী.) কুক্কুটী। কুক্কুটাণ্ড–বি. মুরগির ডিম। কুক্কুটাসন–বি. যৌগিক আসন বা ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ।
ক কুক্কুভ কুক্কুভ [ kukkubha ] বি. ১. মোরগ; ২. বনমোরগ; ৩. চক্রবাক পাখি, কুক পাখি। [সং. কুক্ + √ কু + ভ]।
ক কুক্কুর কুক্কুর [ kukkura ] বিণ. কুকুর। [সং. √ কুক্ + ক + উর-তু. সং. কুর্কুর্]। বি. (স্ত্রী.) কুক্কুরী।
ক কুক্রিয় কুক্রিয় [ kukriẏa ] বিণ. কুকর্মকারী, কুকর্মা, মন্দ কাজ করে এমন। [সং. কু + ক্রিয়া সমাসান্ত]। কুক্রিয়া–বি. মন্দ কাজ।
ক কুক্ষিগত কুক্ষিগত–বিণ. ১. উদরে প্রবেশ করেছে এমন; উদরে বা ভিতরে প্রবিষ্ট হয়েছে এমন; ২. (আল.) সম্পূর্ণ অধিকৃত, পুরোপুরি আত্মসাত্ করা হয়েছে এমন।