কুড়ুল

কুড়ুল, (বিরল) কুড়ালি, কুড়াল [ kuḍula, kuḍāli, kuḍāla ] বি. কুঠার, পরশু, কাঠ বা গাছ কাটার কাঠের হাতলওয়ালা অস্ত্রবিশেষ। [সং. কুঠার]।

কুড়াল

কুড়াল, কুড়ুল, (বিরল) কুড়ালি [ kuḍāla, kuḍula (birala) kuḍāli ] বি. কুঠার, পরশু, কাঠ বা গাছ কাটার কাঠের হাতলওয়ালা অস্ত্রবিশেষ। [সং. কুঠার]।

কুড়বা

কুড়বা [ kuḍbā ] বি. ভূমির পরিমাণবিশেষ (২ কাঠা = ১ কুড়বা = ১ বিঘা), বিঘা। [সং. কুড়ব]।

কুড়কুড়

কুড়কুড় [ kuḍ-kuḍ ] অব্য. বি. ভাজা কড়াই, মুড়ি ইত্যাদি চিবানোর শব্দ। [ধ্বন্যা.]।

কুঠুরি

কুঠুরি [ kuṭhuri ] বি. ছোট কক্ষ বা কামরা। [দ্র কুঠরি]।

কুঠে

কুঠে (কথ্য), কুঠিয়া [ kuṭhē, kuṭhiẏā ] বিণ. কুষ্ঠরোগগ্রস্ত। ☐ বি. কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তি; কুষ্ঠরোগী। [কুঠ দ্র]।

কুঠিয়া

কুঠিয়া, (কথ্য) কুঠে [ kuṭhiẏā, kuṭhē ] বিণ. কুষ্ঠরোগগ্রস্ত। ☐ বি. কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তি; কুষ্ঠরোগী। [কুঠ দ্র]।

কুটুম্ব

কুটুম্ব, (কথ্য) কুটুম [ kuṭumba, kuṭuma ] বি. ১. আত্মীয়; ২. পোষ্যবর্গ, পরিবারভুক্ত লোকজন; ৩. বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ ব্যক্তি (বাড়িতে কুটুম এসেছে)। [সং. √ কুটুম্ব্ + অ]। নতুন কুটুম–বি. সম্প্রতি যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপিত হয়েছে। বড় কুটুম–বি. (কৌতু.) শ্যালক, সম্বন্ধী। কুটুম্বী (-ম্বিন্)–বিণ. (স্ত্রী.) কুটুম্ববিশিষ্টা। ☐ বি. ১. পতিপুত্রযুক্তা স্ত্রী; ২. গৃহিণী; ৩. মেয়েকুটুম। কুটুম্বিতা–বি. ১. আত্মীয়তা; ২. বৈবাহিক সম্পর্ক ও তজ্জনিত আদান-প্রদান বা লৌকিকতা।

কুটুম্বিতা

কুটুম্বিতা–বি. ১. আত্মীয়তা; ২. বৈবাহিক সম্পর্ক ও তজ্জনিত আদান-প্রদান বা লৌকিকতা।

কুটুম্বী

কুটুম্বী (-ম্বিন্)–বিণ. (স্ত্রী.) কুটুম্ববিশিষ্টা। ☐ বি. ১. পতিপুত্রযুক্তা স্ত্রী; ২. গৃহিণী; ৩. মেয়েকুটুম।