কুণ্ডল
কুণ্ডল [ kuṇḍala ] বি. ১. কানের অলংকার; ২. বলয়; ৩. বলয়াকার অলংকার বা বন্ধনী। [সং. √ কুন্ড্ + অল]। কুণ্ডলী–বিণ. কুণ্ডলধারী, কুণ্ডলযুক্ত। ☐ বি. কুণ্ডলের আকারে পাকানো বা গোটানো জিনিস (ধোঁয়ার কুণ্ডলী)। কুণ্ডলিনী–বিণ. (স্ত্রী.) কুণ্ডলধারিণী। ☐ বি. (স্ত্রী.) ১. সর্পী, সর্পিণী; ২. জীবের মূলশক্তি, কুলকুণ্ডলিনী।
কুণ্ঠ
কুণ্ঠ [ kuṇṭha ] বিণ. ১. (অন্য শব্দের পরে সমাসবদ্ধভাবে ব্যবহৃত) অনিচ্ছুক, কাতর (ব্যয়কুণ্ঠ, শ্রমকুণ্ঠ); ২. সংকুচিত, কুণ্ঠিত (অকুণ্ঠ)। [সং. √ কুণ্ঠ্ + অ]। কুণ্ঠা–বি. সংকোচ; জড়তা; লজ্জা; দ্বিধা; ভয়। কুণ্ঠিত–বিণ. কুণ্ঠাযুক্ত; সংকুচিত; দ্বিধাগ্রস্ত; লজ্জিত (দানগ্রহণে কুণ্ঠিত); অপ্রতিভ। বিণ. (স্ত্রী.) কুণ্ঠিতা।