কুটুম

কুটুম (কথ্য), কুটুম্ব [ kuṭuma,  kuṭumba ] বি. ১. আত্মীয়; ২. পোষ্যবর্গ, পরিবারভুক্ত লোকজন; ৩. বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ ব্যক্তি (বাড়িতে কুটুম এসেছে)। বড় কুটুম–বি. (কৌতু.) শ্যালক, সম্বন্ধী। নতুন কুটুম–বি. সম্প্রতি যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপিত হয়েছে।

কুঠিয়াল

কুঠিয়াল–বি. কুঠির মালিক বা অধ্যক্ষ; সওদাগর।

কুঠি

কুঠি [ kuṭhi ] বি. ১. (প্রধানত ইয়োরোপীয়) ব্যবসায়ীদের কার্যালয় বা বাসস্হান (নীলকুঠি); ২. রাজপুরুষ বা পদস্হ ব্যক্তির বাসগৃহ, বাংলো (কালেক্টরের কুঠি, ম্যাজিস্ট্রেটের কুঠি)। [সং. কোষ্ঠিকা; তু. হি. কোঠি]। কুঠিয়াল–বি. কুঠির মালিক বা অধ্যক্ষ; সওদাগর।

কুঠারী

কুঠারী, কুঠার, কুঠারিকা (বিরল) [ kuṭhārī, kuṭhāra, kuṭhārikā ] বি. কুড়ুল, পরশু; টাঙ্গি। [সং. কুঠ (=বৃক্ষ) + √ ঋ + অ]।

কুঠারিকা

কুঠারিকা (বিরল), কুঠারী, কুঠার [ kuṭhārikā, kuṭhārī, kuṭhāra ] বি. কুড়ুল, পরশু; টাঙ্গি। [সং. কুঠ (=বৃক্ষ) + √ ঋ + অ]।

কুঠার

কুঠার, (বিরল) কুঠারিকা, কুঠারী [ kuṭhāra, kuṭhārikā, kuṭhārī ] বি. কুড়ুল, পরশু; টাঙ্গি। [সং. কুঠ (=বৃক্ষ) + √ ঋ + অ]।

কুঠরি

কুঠরি [ kuṭhari ] বি. ১. কক্ষ, কামরা, প্রকোষ্ঠ; ২. ছোট ঘর। [সং. কোষ্ঠ > কুঠ (=বৃক্ষ) + বাং. রি]।

কুঠ

কুঠ [ kuṭha ] বি. কুষ্ঠরোগ। [সং. কুষ্ঠ]।

কুড্মলিত

কুড্মলিত, কুট্মলিত–বি. মুকুলিত; কুঁড়িযুক্ত।

কুট্মলিত

কুট্মলিত, কুড্মলিত–বি. মুকুলিত; কুঁড়িযুক্ত।