কুট
কুট১ [ kuṭa ] বি. ১. দুর্গ, গড়; ২. পর্বত; ৩. পর্বতশৃঙ্গ; ৪. গাছ। [সং. √ কুট্ + অ]। কুটজ–বি. ১. গিরিমল্লিকা ফুলের গাছ, কুড়চি; ২. দ্রোণাচার্য; ৩. অগস্ত্য। কুট২ [ kuṭa ] অব্য. বি. ক্ষুদ্র কামড়ের শব্দ। [ধ্বন্যা.]। কুটকুট–অব্য. বি. চুলকানির ভাব বোধ (মুখ কুটকুট করছে)। কুটকুটানি, (কথ্য) কুটকুটুনি–বি. চুলকানোর ইচ্ছা বা প্রবণতা; চুলকানির ভাব। কুটকুটে–বিণ. কুটকুট করে বা চুলকায় এমন, চুলকানির প্রবৃত্তি জন্মায় এমন (কুটকুটে কচু)।
কুশল
কুশল১ [ kuśala ] বি. মঙ্গল, কল্যাণ (তোমাদের কুশল কামনা করি)। ☐ বিণ. কল্যাণযুক্ত; নিরাপদ। [সং. √ কুশ্ (=সংযোগ) + অল]। কুশলী১ (-লিন্) [ kuśalī ] বিণ. মঙ্গলযুক্ত। কুশল২ [ kuśala ] বিণ. অভিজ্ঞ; দক্ষ, নিপূণ (রণকুশল)। [সং. কুশ + √ লা (=গ্রহণ) + অ]। কুশলতা–বি. দক্ষতা। বিণ. (স্ত্রী.) কুশলা। কুশলী২ [ kuśalī ] (বাং. প্রয়োগ) বিণ. দক্ষ, কৌশলী (ক্রীড়াকুশলী, কুশলী তিরন্দাজ)।