কুটিলা

কুটিলা১–বিণ. (স্ত্রী.) কুটিল -এর সব অর্থে। কুটিলা২–বি. ১. সরস্বতী নদী; ২. আয়ানের ভগিনী ও রাধিকার ননদিনী।

কুটিল

কুটিল [ kuṭila ] বিণ. ১. বাঁকা (কুটিল কটাক্ষ); অসরল (কুটিল রেখা); ২. খল, শঠ, কপট (কুটিল স্বভাব); ৩. জটিল (কুটিল প্রশ্ন)। [সং. কুটি + ল]। কুটিলা১–বিণ. (স্ত্রী.) কুটিল -এর সব অর্থে। কুটিলা২–বি. ১. সরস্বতী নদী; ২. আয়ানের ভগিনী ও রাধিকার ননদিনী। বি. কুটিলতা।

কুটা

কুটা১, কুটো [ kuṭā, kuṭō ] বি. কাঠ খড় বা তৃণের টুকরো (কুঠকুটো, খড়কুটো)। [দেশি; তু. হি. কুট্টী]। কুটা২, কোটা [ kuṭā, kōṭā ] ক্রি. ১. কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা); ২. চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা); ৩. ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)। ☐ বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা। ☐ বি. কোটার কাজ। [সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]। কুটন, কোটন–বি. কোটার কাজ। কুটানো, কোটানো–ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

কোটানো

কোটানো, কুটানো–ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

কুটানো

কুটানো, কোটানো–ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

কোটন

কোটন, কুটন, কোটনা১–বি. কোটার কাজ। কুটন, কুটন। কোটনা২  [ kōṭanā ] বি. ১. যে পুরুষ গুপ্তপ্রণয়ের নায়ক-নায়িকার মিলনে সাহায্য করে; ২. কান-ভাঙানি দিয়ে বিবাদ বাধায় এমন লোক। [সং. কুট্টনী-র বাং. পুং. রূপ]। বি. (স্ত্রী.) কোটনী। কোটনাগিরি, কোটনাপনা–বি. কোটনার কাজ। কোটনামি–বি. কোটনাপনা, কান-ভাঙানি।

কুটন

কুটন, কোটন–বি. কোটার কাজ।

কোটা

কোটা১, কুটা২ [ kōṭā, kuṭā ] ক্রি. ১. কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা); ২. চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা); ৩. ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)। ☐ বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা। ☐ বি. কোটার কাজ। কোটা২  [ kōṭā ] বি. ১. মিহি বস্ত্রবিশেষ; ২. মিহি সুতোর তৈরি শাড়িবিশেষ (কোটা শাড়ি)। [বাং. কোষ্টা (পাট) < সং. কোষ্ট]। [সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]।

কুটো

কুটো, কুটা১ [ kuṭō, kuṭā ] বি. কাঠ খড় বা তৃণের টুকরো (কুঠকুটো, খড়কুটো)। [দেশি; তু. হি. কুট্টী]।