কুশাক্ষ

কুশাক্ষ [ kuśākṣa ] বি. বাঁদর। [সং. কুশ + অক্ষি সমাসান্ত]।

কুশাগ্রীয়

কুশাগ্রীয়–বিণ. কুশাগ্রের মতো তীক্ষ্ণ, অতি তীক্ষ্ণ।

কুশাগ্রধী

কুশাগ্রধী, কুশাগ্রবুদ্ধি–বিণ. অতি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন।

কুশাগ্র

কুশাগ্র [ kuśāgra ] বি. কুশের অগ্রভাগ বা ডগা। ☐ বিণ. (কুশের ডগার মতো) তীক্ষ্ণ বা সূক্ষ্ম। [সং. কুশ + অগ্র]। কুশাগ্রধী, কুশাগ্রবুদ্ধি–বিণ. অতি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। কুশাগ্রীয়–বিণ. কুশাগ্রের মতো তীক্ষ্ণ, অতি তীক্ষ্ণ।

কুশাঙ্কুর

কুশাঙ্কুর [ kuśāṅkura ] বি. কুশতৃণের নবজাত পাতা বা ফলা, নবজাত কুশ। [সং. কুশ + অঙ্কুর]।

কুশাঙ্গুরীয়

কুশাঙ্গুরীয়, কুশাঙ্গুরী [ kuśāṅgurīẏa, kuśāṅgurī ] বি. পূজা, তর্পণ ইত্যাদির সময় ধারণীয় কুশনির্মিত আংটি। [সং. কুশ + অঙ্গুরী, অঙ্গুরীয়]।

কুশাঙ্গুরী

কুশাঙ্গুরী, কুশাঙ্গুরীয় [ kuśāṅgurī, kuśāṅgurīẏa ] বি. পূজা, তর্পণ ইত্যাদির সময় ধারণীয় কুশনির্মিত আংটি। [সং. কুশ + অঙ্গুরী, অঙ্গুরীয়]।

কুশাসক

কুশাসক [ kuśāsaka ] বি. অত্যাচারী শাসক; অযোগ্য শাসক। [সং. কু + শাসক]।

কুশাসিত

কুশাসিত–বিণ. অন্যায় বা অযোগ্যভাবে শাসিত।