কুনিকা

কুনিকা [ kunikā ] বি. শস্যাদি মাপার পাত্রবিশেষ, রেক, ছটাক। [সং. কুঞ্চি]।

কুনি

কুনি [ kuni ] বি. নখপ্রান্তের রোগবিশেষ, নখের কোণের রোগবিশেষ। [সং. কোণ]।

কুনজর

কুনজর [ kunajara ] বি. ১. কুদৃষ্টি; অশুভ নজর (ওপরওয়ালার কুনজরে পড়েছে); ২. দুরভিসন্ধিপূর্ণ নজর। [সং. কু + আ. নজর্]।

কুনখী

কুনখী (-খিন্) বিণ. ১. কুত্সিত নখবিশিষ্ট; ২. নখের রোগে আক্রান্ত।

কুনখ

কুনখ [ kunakha ] বি. নখের রোগবিশেষ। [সং. কু + নখ]।

কুনকে

কুনকে [ kunakē ] বি. কুনকি, অন্য হাতি বা বন্য হাতি ধরতে সাহায্য করে এমন হস্তিনী। [বাং. কুনকি < হি. কুম্কী]।

কুনকী

কুনকী, কুনকি [ kunaki ] –বি. পালিতা হস্তিনী যার সাহায্যে বন্য হাতি ধরা হয়। [হি. কুম্কী]।

কুনকি

কুনকি [ kunaki ], কুনকী–বি. পালিতা হস্তিনী যার সাহায্যে বন্য হাতি ধরা হয়। [হি. কুম্কী]।

কুদেতা

কুদেতা [ kudētā ] বি. আকস্মিক সামরিক বা রাজনৈতিক অভ্যুত্থান, যার ফলে প্রায়ই সরকারবদল ঘটে। [ফ. coup d’e’tat]।

কুদিন

কুদিন [ kudina ] বি. ১. দুর্দিন; দুঃসময়; ২. অশুভ দিন। [সং. কু + দিন]।