কুন্তী

কুন্তী, কুন্তি [ kuntī, kunti ] বি. (মহাভারতে) পাণ্ডুর পত্নী এবং কর্ণ ও পঞ্চপাণ্ডবের মাতা। [সং. কুন্ত + ই, ঈ]।

কুন্তি

কুন্তি, কুন্তী [ kunti, kuntī ] বি. (মহাভারতে) পাণ্ডুর পত্নী এবং কর্ণ ও পঞ্চপাণ্ডবের মাতা। [সং. কুন্ত + ই, ঈ]।

কুড়ি

কুড়ি১ [ kuḍi ] বি. বিণ. ২ সংখ্যা বা সংখ্যক। [হি. কোড়ী-তু. পো. corja, তু., সাঁও. কুড়ি]। কুড়ি২ [ kuḍi ] বি. কুষ্ঠরোগ (কুড়িকুষ্ঠি)। [সং. কুষ্ঠ > কুঠিয়া]।

কুন্ত

কুন্ত১ [ kunta ] বি. পাখি। তু. শকুন্ত। [সং. ক + √অন্ত্ + অ]। কুন্ত২ [ kunta ] বি. ১. বাণ বা তির; ২. বর্শার আকৃতিবিশিষ্ট অস্ত্রবিশেষ। [সং. কু + অন্ত]।

কুন্তল

কুন্তল [ kuntala ] বি. কেশ. চুল (‘আলুলিত কুন্তলরাশি’: রবীন্দ্র)। [সং. কুন্ত + √ লা + অ]। কুন্তলা–বি. (স্ত্রী.) কুন্তল।

কুনো ব্যাং

কুনো ব্যাং–বি. ১. গর্তের কোণে বা অন্য স্হানের কোণে বাস করে এমন ভীরু প্রকৃতির ব্যাংবিশেষ; ২. (আল.) কূপমণ্ডূক; ঘরকুনো লোক।

কুনো

কুনো [ kunō ] বিণ. ১. কোণসম্বন্ধীয়; ২. ঘরের কোণে থাকতে ভালোবাসে এমন; ৩. অমিশুক, লাজুক। [সং. কোণ + বাং. উয়া > ও]। কুনো ব্যাং–বি. ১. গর্তের কোণে বা অন্য স্হানের কোণে বাস করে এমন ভীরু প্রকৃতির ব্যাংবিশেষ; ২. (আল.) কূপমণ্ডূক; ঘরকুনো লোক।

কুনীতি

কুনীতি [ kunīti ] বি. ১. দুর্নীতি, অসদাচরণ; ২. ভুল বা অনুচিত নীতি। [সং. কু + নীতি]।