কুপন

কুপন [ kupana ] বি. ১. মানি-অর্ডার বা ওইজাতীয় ফর্মের যে ছেদ্য অংশে প্রেরক প্রাপকের কাছে পত্রাদি লিখতে পারে; ২. টিকিট বা রসিদের যে অংশ দেখালে কিছু দাবি করা যেতে পারে, চেকমুড়ি। [ই. coupon]।

কুপথ্য

কুপথ্য [ kupathya ] বি. অনিষ্টকর খাদ্য, যা রোগীর খাওয়া উচিত নয়। [সং. কু + পথ্য]।

কুপথ

কুপথ [ kupatha ] বি. ১. অসত্ পথ; অন্যায় বা পাপের পথ; ২. দুর্গম পথ। [সং. কু + পথ]। কুপথগামী (-মিন্)–বিণ. অসত্ বা অন্যায় পথে গেছে এমন; সত্ পথ থেকে বিচ্যুত।

কুপথগামী

কুপথগামী (-মিন্)–বিণ. অসত্ বা অন্যায় পথে গেছে এমন; সত্ পথ থেকে বিচ্যুত।

কুন্দুলি

কুন্দুলি [ kunduli ] বিণ. (স্ত্রী.) ঝগড়াটে (কুন্দুলি মহিলা)। [সং. কোন্দল + বাং. ই]।

কুন্দর

কুন্দর [ kundara ] বি. বিষ্ণু। [সং. কু + √ দৃ + অ, ন্ আগম]।

কুন্দ

কুন্দ১ [ kunda ] বি. সাদা রঙের ফুলবিশেষ, কুঁদফুল। [সং. কু + √ উন্দ্ + অ]। কুন্দ২ [ kunda ] বি. ছুতোরের ভ্রমিযন্ত্র, কুঁদযন্ত্র যার সাহায্যে কাঠ কুঁদানো হয়। [সং. কুম + √ দা + অ]। কুন্দকার, কুন্দকর–বি. যে কুঁদযন্ত্রের সাহায্যে জিনিস গড়ে; ছুতোর মিস্ত্রি।

কুন্দকর

কুন্দকর, কুন্দকার–বি. যে কুঁদযন্ত্রের সাহায্যে জিনিস গড়ে; ছুতোর মিস্ত্রি।

কুন্দকার

কুন্দকার, কুন্দকর–বি. যে কুঁদযন্ত্রের সাহায্যে জিনিস গড়ে; ছুতোর মিস্ত্রি।

কুন্হন

কুন্হন [ kunhana ] বি. ১. কোঁথ দেওয়া, কোঁথা; ২. কাতরানি। [সং. √ কুন্হ্ + অন]।