ক কোপা কোপা, কুপা২ [ kōpā, kupā ] ক্রি. ১. তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; ২. মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]।
ক কুপুরুষ কুপুরুষ [ kupuruṣa ] বি. ১. পুরুষোচিত গুণাবলিবর্জিত ব্যক্তি; কাপুরুষ ব্যক্তি; ২. কুদর্শন বা কুচরিত্র লোক। ☐ বিণ. ১. পুরুষোচিত গুণাবলিবর্জিত; কাপুরুষ; ২. কুত্সিতদর্শন, কুদর্শন; কুচরিত্র। [সং. কু + পুরুষ]।
ক কুপিত কুপিত [ kūpita ] বিণ. ১. ক্রুদ্ধ, রুষ্ট, কোপযুক্ত; ২. (বৈদ্য.) বৃদ্ধিপ্রাপ্ত, দূষিত (কুপিত বায়ু)। [সং. √ কুপ্ + ত]। বিণ. (স্ত্রী.) কুপিতা।
ক কুপি কুপি [ kupi ] বি. ১. ছোট কুপা; ২. তেলজাতীয় তরল জিনিস এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালবার জন্য ব্যবহৃত বাঁশ, কাচ, মাটি প্রভৃতির তৈরি চোঙবিশেষ; ৩. কেরোসিনের ডিবে। [সং. কূপী, কূপিকা]।
ক কুপাত্র কুপাত্র [ kupātra ] বি. ১. অযোগ্য, অসত্ বা অবাঞ্ছিত ব্যক্তি (কুপাত্রে দান); ২. (বিবাহে) অনুপযুক্ত বর; অপাত্র (কুপাত্রে কন্যাদান)। [সং. কু + পাত্র]।