কুবিচার

কুবিচার [ kubicāra ] বি. ১. অন্যায় বিচার, অবিচার; ২. অন্যায়। [সং. কু + বিচার]।

কুবাসনা

কুবাসনা [ kubāsanā ] বি. মন্দ ইচ্ছা; অসত্ অভিপ্রায়; দুরভিসন্ধি। [সং. কু + বাসনা]।

কুবাস

কুবাস [ kubāsa ] বি. দুর্গন্ধ। [সং. কু + বাস]।

কুবাদ

কুবাদ [ kubāda ] বি. কুবাক্য, দুর্বাক্য, মন্দ কথা। [সং. কু + বাদ (বাক্য)]।

কুবাক্য

কুবাক্য [ kubākya ] বি. দুর্বাক্য, মন্দ কথা; কুৎসিত বা নিন্দনীয় কথা। [সং. কু + বাক্য]।

কুবলয়

কুবলয় [ kubalaẏa ] বি. ১. নীলপদ্ম; ২. পদ্মফুল। [সং. কু (=পৃথিবী) + বলয়]।

কুবল

কুবল [ kubala ] বি. ১. পদ্মফুল; ২. ডালিম; ৩. বদরীফল অর্থাত্ কুল; ৪. মুক্তা। [সং. কু + √ বল্ + অ]।

কুবচন

কুবচন [ kubacana ] বি. ১. খারাপ কথা; দুর্বাক্য; ২. গালাগালি; নিন্দা। [সং. কু + বচন]।

কুপা

কুপা১, কুপো [ kupā, kupō ] বি. ১. মাটি বা চামড়ার তৈরি পেটমোটা ও সরুমুখ পাত্রবিশেষ; ২. (ব্যঙ্গে) নাদাপেটা লোক। [সং. কূপক]। কুপোকাত–বিণ. পরাজিত; বিধ্বস্ত। কুপা২, কোপা [ kupā, kōpā ] ক্রি. ১. তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; ২. মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]। কুপানো–ক্রি. কুপা বা কোপা অর্থে। ☐ বিণ. বি. উক্ত অর্থে।

কুপো

কুপো, কুপা১ [ kupō,  kupā ] বি. ১. মাটি বা চামড়ার তৈরি পেটমোটা ও সরুমুখ পাত্রবিশেষ; ২. (ব্যঙ্গে) নাদাপেটা লোক। [সং. কূপক]।