কুব্জ

কুব্জ [ kubja ] বিণ. কুঁজো, বক্রপৃষ্ঠ (কুব্জদেহ)। [সং. কু + √ উব্জ্ + অ]। কুব্জা–বিণ. (স্ত্রী.) কুঁজবিশিষ্টা, কুঁজি। ☐ বি. (রামায়ণে) মন্হরা দাসী।

কুবোধ

কুবোধ [ kubōdha ] বি. কুবুদ্ধি, দুর্মতি। [সং. কু + বোধ -তু. সুবোধ]।

কুবৈদ্য

কুবৈদ্য [ kubaidya ] বি. অযোগ্য বা অপটু বৈদ্য বা চিকিত্সক। [সং. কু + বৈদ্য]।

কুবেরের ধন

কুবেরের ধন (আল.)–যে-ঐশ্বর্য ফুরায় না; সুবিপুল ঐশ্বর্য।

কুবের

কুবের [ kubēra ] বি. ১. ধনের দেবতা, যক্ষরাজ; ২. ধনীশ্রেষ্ঠ (ধনকুবের)। [সং. কু + বের (দেহ)]। কুবেরের ধন (আল.)–যে-ঐশ্বর্য ফুরায় না; সুবিপুল ঐশ্বর্য।

কুবৃত্তি

কুবৃত্তি [ kubṛtti ] বি. অসত্ আচরণ, মন্দ বা নিন্দাযোগ্য আচরণ। ☐ বিণ. অসত্ আচরণকারী; দুর্বৃত্ত। [সং. কু + বৃত্তি]।

কুবুদ্ধি

কুবুদ্ধি [ kubuddhi ] বি. কুমতলব; দুর্বুদ্ধি, মন্দ বা অসত্ বুদ্ধি। ☐ বিণ. দুর্বুদ্ধিযুক্ত। [সং কু + বুদ্ধি]।

কুবিন্দু

কুবিন্দু [ kubindu ] বি. দর্শকের নিম্নস্হ নভোমণ্ডলের কাল্পনিক সর্বনিম্ন বিন্দু, সর্বোচ্চ বিন্দুর সম্পূর্ণ বিপরীত বিন্দু, nadir (বি. প.)। [সং. কু (পৃথিবী) + বিন্দু]।

কুবিন্দ

কুবিন্দ [ kubinda ] বি. তন্তুবায়, তাঁতি। [সং. কু + √ বিদ্ + অ]।

কুবিধা

কুবিধা [ kubidhā ] বি. ১. অসুবিধা; ২. দুঃখকষ্ট। [সং. কু + বিধা-তু. সুবিধা]।