কুমারী

কুমারী [ kumārī ] বি. ১. অনূঢা অর্থাত্ অবিবাহিতা কন্যা; ২. দশ থেকে বারো বত্সর বয়স্কা কন্যা; ৩. ষোড়শবর্ষীয়া অনূঢা কন্যা; ৪. কন্যা (রাজকুমারী); ৫. রাজকন্যা। [সং. কুমার২ + ঈ]।

কুমারিকা

কুমারিকা [ kumārikā ] বি. ১. ভারতের দক্ষিণেস্হ অন্তরীপবিশেষ, Cape Comorin; ২. দ্বাদশবর্ষীয়া কন্যা; ৩. অনূঢা কন্যা, কুমারী। [সং. কুমারী + ক + আ]।

কুমাতা

কুমাতা [ kumātā ] (-তৃ) বি. ১. যে মাতা প্রকৃষ্টরূপে সন্তানপালনে অক্ষম; ২. সন্তানবাত্সল্যহীনা মাতা। [সং. কু + মাতৃ]।

কুমরে পোকা

কুমরে পোকা [ kumarē pōkā ] বি. ঘরের দেওয়ালে, দরজায় বা জানালায় মাটির বাসা নির্মাণকারী পোকাবিশেষ। [বাং. কুমার (কুমোর) পোকা]।

কুমন্ত্রী

কুমন্ত্রী [ kumantrī ] (ন্ত্রিন্) বি. ১. কুপরামর্শদাতা; ২. দুষ্টবুদ্ধি মন্ত্রী। [সং. কু + মন্ত্রিন্]।

কুমন্ত্রণা

কুমন্ত্রণা [ kumantraṇā ] বি. মন্দ বা অসত্ পরামর্শ। [সং. কু + মন্ত্রণা]।

কুমতি

কুমতি [ kumati ] বি. মন্দ বুদ্ধি, অসত্ বুদ্ধি। ☐ বিণ. মন্দবুদ্ধিবিশিষ্ট। [সং. কু + মতি]।

কুমতলব

কুমতলব [ kumatalaba ] বি. দুরভিসন্ধি, অসত্ উদ্দেশ্য। [সং. কু + আ. মত্লব]।

কুভোজন

কুভোজন [ kubhōjana ] বি. অখাদ্য খাওয়া; মন্দ আহার; অপরিমিত ও অখাদ্য আহার। [সং কু + ভোজন]।

কুব্জা

কুব্জা–বিণ. (স্ত্রী.) কুঁজবিশিষ্টা, কুঁজি। ☐ বি. (রামায়ণে) মন্হরা দাসী।