কুর্মি

কুর্মি [ kurmi ] বি. হিন্দু জাতিবিশেষ। [দেশি]।

কুরূপ

কুরূপ [ kurūpa ] বিণ. কুত্সিত, দেখতে মন্দ এমন। [সং. কু + রূপ]।

কুরুচি

কুরুচি [ kuruci ] বি. অভদ্র, কুত্সিত বা অশ্লীল কথায় বা বিষয়ে প্রবৃত্তি বা অনুরাগ। [সং. কু + রুচি]।

কুরুক্ষেত্র

কুরুক্ষেত্র–বি. মহাভারতে বর্ণিত কুরুপাণ্ডবের যুদ্ধক্ষেত্র; (আল.) তুমুল যুদ্ধ বা কলহ (কুরুক্ষেত্র কাণ্ড বেধে গেছে)।

কুরু

কুরু [ kuru ] বি. ১. চন্দ্রবংশীয় প্রসিদ্ধ প্রাচীন রাজাবিশেষ; ২. প্রাচীন ভারতের দেশবিশেষ। [সং. √ কৃ + উ]। কুরুক্ষেত্র–বি. মহাভারতে বর্ণিত কুরুপাণ্ডবের যুদ্ধক্ষেত্র; (আল.) তুমুল যুদ্ধ বা কলহ (কুরুক্ষেত্র কাণ্ড বেধে গেছে)। কুরুকুল–বি. কুরুরাজার বংশ। কুরুবৃদ্ধ–বি. কুরুবংশে প্রবীণ ব্যক্তি, ভীষ্ম।

কুরুবৃদ্ধ

কুরুবৃদ্ধ–বি. কুরুবংশে প্রবীণ ব্যক্তি, ভীষ্ম।

কুরীতি

কুরীতি [ kurīti ] বি. মন্দ ব্যবহার বা ধারা। [সং. কু + রীতি]।

কুমির

কুমির [ kumira ] বি. গিরগিটির আকৃতিসদৃশ বৃহদাকার হিংস্র প্রধানত জলচর সরীসৃপবিশেষ, নক্র, কুম্ভীর। [সং. কুম্ভীর]। কুমির কুমির খেলা–বি. বালক-বালিকাদের খেলাবিশেষ। জলে কুমির ডাঙায় বাঘ–(প্রাণঘাতী) উভয়সংকট। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ–প্রবল প্রতিপত্তিশালী ব্যক্তির অধীনে থেকে তারই সঙ্গে বিবাদ।