কুম্ভশালা

কুম্ভশালা, কুম্ভশাল–বি. কুমোরের কর্মশালা বা কারখানা।

কুম্ভশাল

কুম্ভশাল, কুম্ভশালা–বি. কুমোরের কর্মশালা বা কারখানা।

কুম্ভক

কুম্ভক [ kumbhaka ] বি. দেহাভ্যন্তরে শ্বাসরোধরূপ যৌগিক প্রক্রিয়াবিশেষ। [সং. কুম্ভ + ক]।

কুলাঙ্গার

কুলাঙ্গার [ kulāṅgāra ] বি. যে ব্যক্তির কুকর্মের জন্য তার নিজ বংশ কলঙ্কিত হয়। [সং. কুল৩ + অঙ্গার]।

কুলত্থ

কুলত্থ [ kulattha ] বি. কলাইবিশেষ। [প্রাকৃ. কুলত্থ < সং. কুলস্হ (কুল + √ স্হা + অ)]।

কুলগ্ন

কুলগ্ন [ kulagna ] বি. কুক্ষণ, অশুভ সময়। [সং. কু + লগ্ন]।

কুলক

কুলক [ kulaka ] বি. একটিমাত্র ক্রিয়াপদের সাহায্যে রচিত কমপক্ষে পাঁচটি শ্লোকের সমষ্টি। [সং. কুল + ক]।

কুর্দন

কুর্দন [ kurdana ] বি. ১. লম্ফ, লাফ; ২. আস্ফালন। [সং. √ কুর্দ্ + অন]।

কুর্পর

কুর্পর [ kurpara ] বি. ১. জানু, হাঁটু; ২. কনুই। ☐ বিণ. অধীন (‘নহে নীচের কুর্পর’: চৈ. চ)। [সং. √ কুর্ + অর্, প্ আগম]।