কুযাত্রা

কুযাত্রা [ kuyātrā ] বি. অসময়ের বা অশুভ সময়ে যাত্রা; যে যাত্রায় ভালো ফল হয় না। [সং. কু + যাত্রা]।

কুলক্ষণা

কুলক্ষণা–বিণ. (স্ত্রী.) অশুভলক্ষণযুক্তা, অলক্ষণা; দুর্ভাগিনী।

কুলক্ষণ

কুলক্ষণ [ kulakṣaṇa ] বি. অশুভ চি.। ☐ বিণ. অশুভচিহ্ন যুক্ত। [সং. কু + লক্ষণ]। কুলক্ষণা–বিণ. (স্ত্রী.) অশুভলক্ষণযুক্তা, অলক্ষণা; দুর্ভাগিনী। কুলক্ষুনে–বিণ. অশুভলক্ষণযুক্ত, অলক্ষুনে।

কুলকুল

কুলকুল [ kula-kula ] অব্য. জলস্রোতের মৃদু কলকলধ্বনি (কুলকুল করে নদী বয়ে যাচ্ছে)। [ধ্বন্যা.]।

কুরুবিন্দ

কুরুবিন্দ [ kuru-binda ] বি. পদ্মরাগ মণি (তু. ‘কুরুবিন্দং রত্নভেদে’-মেদিনীকোষ)। [সং. কুরু + √ বিন্দ্ + অ]।

কুম্ভকর্ণ

কুম্ভকর্ণ [ kumbha-karṇa ] বি. ১. রাক্ষসরাজ রাবণের মধ্যম ভ্রাতা যিনি প্রায় ছয় মাস একটানা ঘুমের পর মাত্র একদিনের জন্য জাগতেন; ২. (আল.) অত্যন্ত নিদ্রাপরায়ণ ব্যক্তি। [সং. কুম্ভ + কর্ণ]।

কুম্ভ

কুম্ভ [ kumbha ] বি. ১. কলস, কলসি; ঘট; ২. হাতির মাথার পাশের মাংসপিণ্ড; ৩. (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ রাশির মধ্যে একাদশ রাশি। [সং. ক (জল) + √ উন্ভ্ + অ]। কুম্ভকর্ণ [ kumbha-karṇa ] বি. ১. রাক্ষসরাজ রাবণের মধ্যম ভ্রাতা যিনি প্রায় ছয় মাস একটানা ঘুমের পর মাত্র একদিনের জন্য জাগতেন; ২. (আল.) অত্যন্ত নিদ্রাপরায়ণ ব্যক্তি। [সং. কুম্ভ + কর্ণ]। কুম্ভকার–বি. কুমোর, মৃণ্ময় পাত্রাদি নির্মাতা। কুম্ভমেলা–বি. বারো বত্সর অন্তর হরিদ্বার প্রয়াগ প্রভৃতি তীর্থস্হানে কুম্ভ রাশিতে সূর্যের সংক্রমণ বা প্রবেশ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিখ্যাত মেলাবিশেষ। কুম্ভযোনি–বি. অগস্ত্যমুনি। কুম্ভশাল, কুম্ভশালা–বি. কুমোরের কর্মশালা বা কারখানা।

কুম্ভকার

কুম্ভকার–বি. কুমোর, মৃণ্ময় পাত্রাদি নির্মাতা।

কুম্ভমেলা

কুম্ভমেলা–বি. বারো বত্সর অন্তর হরিদ্বার প্রয়াগ প্রভৃতি তীর্থস্হানে কুম্ভ রাশিতে সূর্যের সংক্রমণ বা প্রবেশ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিখ্যাত মেলাবিশেষ।