কুলিশ

কুলিশ [ kuliśa ] বি. বজ্র, অশনি (কুলিশপাত)। [সং. কুল + √ শো +অ]। কুলিশধারী (-রিন্)–বি. ইন্দ্র। কুলিশপাত–বি. বজ্রপাত।

কুরিয়ার

কুরিয়ার [ kuriẏāra ] বি. বিশেষ উদ্দেশ্যে নিযুক্ত দূত বা উক্ত দূতের মাধ্যমে সংবাদ চিঠি ইত্যাদি প্রেরণ। [ইং. courier]।

কুরকুরে

কুরকুরে [ kura-kurē ] বিণ. কুরকুর শব্দপূর্ণ। [< সং. √ কুর]।

কুম্ভীপাক

কুম্ভীপাক [ kumbhī-pāka ] বি. হিন্দু শাস্ত্রাদিতে উল্লিখিত নরকবিশেষ। [সং. কুম্ভী + √ পচ্ + অ]।

কুম্ভীর

কুম্ভীর [ kumbhīra ] বি. কুমির, নক্র। [সং. কুম্ভী + √ রা + অ]। কুম্ভীরাশ্রু–বি. মায়াকান্না; কপট সমবেদনা। (তু. ইং. crocodile tears)।

কুযোগ

কুযোগ [ kuyōga ] বি. অশুভ বা অমঙ্গলজনক যোগ বা কাল। [সং. কু + যোগ]।

কুযুক্তি

কুযুক্তি [ kuyukti ] বি. ১. অসার অদ্ভুত বা অন্যায় যুক্তি; ২. কুমন্ত্রণা, মন্দ পরামর্শ। [সং. কু + যুক্তি]।