কুদর্শন

কুদর্শন [ kudarśana ] বিণ. কদাকার, কুত্সিতদর্শন, কুরূপ, দেখতে খারাপ এমন। [সং. কু + দর্শন]। বিণ. (স্ত্রী.) কুদর্শনা।

কুদরতি

কুদরতি–বিণ. ঐশী; স্বাভাবিক বা প্রাকৃতিক অর্থাত্ মানুষের সৃষ্ট নয় এমন।

কুদরত

কুদরত [ kuda-rata ] বি. ১. মহিমা; ২. ক্ষমতা, শক্তি; ৩. বাহাদুরি, কেরামতি। [সং. কুদরত্]। কুদরতি–বিণ. ঐশী; স্বাভাবিক বা প্রাকৃতিক অর্থাত্ মানুষের সৃষ্ট নয় এমন।

কুত্রাপি

কুত্রাপি [ kutrāpi ] অব্য. ক্রি-বিণ. কোথাও, কোনোখানে (এমন কথা কুত্রাপি লেখা নেই)। [সং. কুত্র + অপি]।

কুত্র

কুত্র [ kutra ] অব্য. ক্রি-বিণ. কোথায়, কোনখানে। [সং.]।

কুত্তো

কুত্তো, কুত্তা [ kuttō, kuttā ] বি. কুকুর (ডালকুত্তা, খেঁকিকুত্তা, নেড়িকুত্তা)। [হি.কুত্তা]। বি. (স্ত্রী.) কুত্তি।

কুত্তা

কুত্তা, কুত্তো [ kuttā, kuttō ] বি. কুকুর (ডালকুত্তা, খেঁকিকুত্তা, নেড়িকুত্তা)। [হি.কুত্তা]। বি. (স্ত্রী.) কুত্তি।

কুত্তি

কুত্তি–বি. (স্ত্রী.) কুত্তা, কুত্তো।

কুত্সাকারী

কুত্সাকারী (রিন্)–বিণ. নিন্দাকারী, কলঙ্ক বা অপবাদ রটনাকারী।