কুরবক

কুরবক, কুরুবক [ kurabaka, kurubaka ] বি. ঝিণ্ডি বা ঝাঁটি ফুল: ঝাঁটি ফুলের গাছ। [সং. কুরব (কুরুব) + ক স্বার্থে]।

কুরুবক

কুরুবক, কুরবক [ kurubaka, kurabaka ] বি. ঝিণ্ডি বা ঝাঁটি ফুল: ঝাঁটি ফুলের গাছ। [সং. কুরব (কুরুব) + ক স্বার্থে]।

কুরসিনামা

কুরসিনামা [ kurasi-nāmā ] বি. বংশতালিকা। [আ. কুরসি + ফা. নামহ্ (নামা)]। তু. কুরচিনামা।

কুর্সি

কুর্সি, কুরসি, কুর্শি [ kursi, kurasi, kurśi ] বি. চেয়ার, কেদারা। [আ. কুর্সী]।

কুর্শি

কুর্শি, কুর্সি, কুরসি [ kurśi, kursi, kurasi ] বি. চেয়ার, কেদারা। [আ. কুর্সী]।

কুরসি

কুরসি, কুর্শি, কুর্সি [ kurasi, kurśi, kursi ] বি. চেয়ার, কেদারা। [আ. কুর্সী]।

কুরল

কুরল [ kurala ] বি. ১. উত্ক্রোশ, কুরর; ২. অলক, চূর্ণকুন্তল। [সং. কুরর > কুরল]।

কুরর

কুরর [ kurara ] বি. উত্ক্রোশ বা ইগলজাতীয় কুরল পাখি, osprey. [সং. √ কুর্ + অর]। বি. (স্ত্রী.) কুররী।

কুরব

কুরব [ kuraba ] বি. ১. কুত্সিত বা কর্কশ স্বর; ২. বদনাম; ৩. অশ্লীল বাক্য, অশ্লীল কথা। ☐ বিণ. কুত্সিত বা কর্কশ স্বরবিশিষ্ট। [সং. কু + রব]।