কুল রাখি কি শ্যাম রাখি

কুল রাখি কি শ্যাম রাখি–(প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান-এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট।

কুলের বাহির হওয়া

কুলের বাহির (বার) হওয়া–ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া।

কুলে বাতি দেওয়া

কুলে বাতি দেওয়া–ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)।

কুল করা

কুল করা–ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া।

কুলাচার্য

কুলাচার্য১ [ kulācārya ] বি. তান্ত্রিক সম্প্রদায়ের গুরু। কুলাচার্য২ [ kulācārya ] বি. ১. কুলগুরু; কুলপুরোহিত; বংশপরম্পরাগত পারিবারিক ধর্ম-উপদেষ্টা; ২. ঘটক। [সং. কুল৩ + আচার্য]।

কুলায়

কুলায় [ kulāẏa ] বি. পাখির বাসা, নীড় (সন্ধ্যায় পাখিরা কুলায়ে ফিরছে)। [সং. কুল৩ (পক্ষিকুল) + √ অয়্ + অ]। কুলায়িকা–বি. ১. পক্ষিনিবাস; ২. চিড়িয়াখানা।

কুলাচার

কুলাচার১ [ kulācāra ] বি. তান্ত্রিক ধর্মসম্প্রদায়বিশেষ-এর আচার। কুলাচার২ [ kulācāra ] বি. কুলধর্ম, বংশগত আচার-আচরণ। [সং. কুল৩ + আচার]।

কুলমার্গ

কুলমার্গ–বি. ১. তান্ত্রিকদের অবলম্বিত সাধনপ্রণালী ও জীবনযাত্রা; ২. সাধক তাঁর গুরুর নির্দিষ্ট যে আচারকে অবলম্বন করে মুক্তিকামী হন (তু. ‘আচারঃ কুলমুচ্যতে’)।