কুলগুরু

কুলগুরু–বি. বংশপরম্পরায় সকলেই যে গুরুর শিষ্য।

কুলগর্ব

কুলগর্ব–বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব।

কুলকলঙ্কিনী

কুলকলঙ্কিনী–বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়।

কুলকলঙ্ক

কুলকলঙ্ক–বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি।

কুলকর্ম

কুলকর্ম, কুলক্রিয়া–বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান।

কুলকন্যা

কুলকন্যা, কুলনারী–বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী।

কুলকণ্টক

কুলকণ্টক–বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি।