কুর্নিশ

কুর্নিশ, কুরনিশ [ kurniśa, kura-niśa ] বি. সেলাম; মুসলমানি কায়দায় পিছনে হঠে সসম্ভ্রম অভিবাদন। [ফা. কোর্নিশ্]।

কুরনিশ

কুরনিশ, কুর্নিশ [ kura-niśa, kurniśa ] বি. সেলাম; মুসলমানি কায়দায় পিছনে হঠে সসম্ভ্রম অভিবাদন। [ফা. কোর্নিশ্]।

কুরণ্ড

কুরণ্ড, (কথ্য) কোরণ্ড [ kuraṇḍa, kōraṇḍa ] বি. অণ্ডকোষে জল-জমা রোগ, মুষ্কবৃদ্ধি রোগ বা ওই রোগে বৃদ্ধিপ্রাপ্ত অণ্ডকোষ, hydrocele. [সং. কু + √ রম্ + ড]।

কুরছিনামা

কুরছিনামা, কুরচিনামা [ kurachi-nāmā, kuraci-nāmā ] বি. বংশতালিকা, কুলপঞ্জি। [আ. কুরসি + ফা. নামহ্]।

কুরচিনামা

কুরচিনামা, কুরছিনামা [ kuraci-nāmā, kurachi-nāmā ] বি. বংশতালিকা, কুলপঞ্জি। [আ. কুরসি + ফা. নামহ্]।

কুড়চি

কুড়চি, কুরচি [ kuḍci, kuraci ] বি. উপক্ষারধারী বনৌষধিবিশেষ, কুটজ গাছ। [সং. কুটজ]।

কুরচি

কুরচি, কুড়চি [ kuraci, kuḍci ] বি. উপক্ষারধারী বনৌষধিবিশেষ, কুটজ গাছ। [সং. কুটজ]।

কুরঙ্গম

কুরঙ্গম, কুরঙ্গ [ kuraṅgama, kuraṅga ] বি. মৃগ, হরিণ। [সং. কু (পৃথিবী) + √ রন্গ্ + অ]।

কুরঙ্গ

কুরঙ্গ, কুরঙ্গম [ kuraṅga, kuraṅgama ] বি. মৃগ, হরিণ। [সং. কু (পৃথিবী) + √ রন্গ্ + অ]। কুরঙ্গী, (অশু.) কুরঙ্গিণী–বি. (স্ত্রী.) হরিণী। কুরঙ্গনয়না–বিণ. (স্ত্রী.) মৃগনয়না, হরিণের মতো চোখবিশিষ্টা; সুন্দর নয়নবিশিষ্ট।