কুস্তীগীর

কুস্তীগীর (বর্জি.), কুস্তিবাজ, কুস্তিগির–বি. কুস্তিতে পটু ব্যক্তি, মল্ল।

কুস্তিগির

কুস্তিগির, (বর্জি.) কুস্তীগীর, কুস্তিবাজ–বি. কুস্তিতে পটু ব্যক্তি, মল্ল।

কুস্তি

কুস্তি, (বর্জি.) কুস্তী [ kusti, kustī ] বি. মল্লযুদ্ধ; (আল.) জড়াজড়ি। [ফা. কুশ্তী]। কুস্তিগির, (বর্জি.) কুস্তীগীর, কুস্তিবাজ–বি. কুস্তিতে পটু ব্যক্তি, মল্ল।

কুস্তী

কুস্তী (বর্জি.), কুস্তি [ kusti, kustī ] বি. মল্লযুদ্ধ; (আল.) জড়াজড়ি। [ফা. কুশ্তী]।

কুসুম্ভ

কুসুম্ভ [ kusumbha ] বি. কুসুমফুল; বস্ত্রাদি রঞ্জিত করতে ব্যবহৃত ফুলবিশেষ। [সং. √ কুস্ + উম্ভ]।

কুসুমিত

কুসুমিত–বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)।

কুসুমাস্তীর্ণ

কুসুমাস্তীর্ণ–বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)।

কুসুমাস্তরণ

কুসুমাস্তরণ–বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা।