কুহর

কুহর [ kuhara ] বি. ১. গর্ত, গহ্বর, ছিদ্র (কর্ণকুহর); ২. কণ্ঠস্বর। [সং. কু + √ হৃ + অ]।

কুহক

কুহক [ kuhaka ] বি. ১. মায়া, ইন্দ্রজাল, ভেলকি (কুহক সৃষ্টি করা); ২. প্রতারণা, ছলনা (কল্পনার কুহক, আশার কুহক)। [সং. √ কুহ্ + অক]। কুহকজীবী (-বিন্)–বি. বিণ. জাদুকর, ঐন্দ্রজালিক। কুহকী (-কিন্)–বিণ. মায়াবী, ঐন্দ্রজালিক, জাদুকর। স্ত্রী. কুহকিনী।

কুহকজীবী

কুহকজীবী (-বিন্)–বি. বিণ. জাদুকর, ঐন্দ্রজালিক।

কুহকী

কুহকী (-কিন্)–বিণ. মায়াবী, ঐন্দ্রজালিক, জাদুকর।

কুস্বভাব

কুস্বভাব [ kusbabhāba ] বি. অসত্ চরিত্র; মন্দ প্রকৃতি। ☐ বিণ. দুশ্চরিত্র। [সং. কু + স্বভাব]। বিণ. স্ত্রী. কুস্বভাবা।

কুস্হান

কুস্হান [ kushāna ] বি. মন্দ জায়গা; অনুপযুক্ত জায়গা। [সং. কু + স্হান]।

কুস্তুভ

কুস্তুভ [ kustubha ] বি. সমুদ্র, সাগর। [সং. কু (=পৃথিবী) + √ স্তুন্ভ্ + অ]।

কুস্তিবাজ

কুস্তিবাজ, কুস্তিগির, কুস্তীগীর (বর্জি.)–বি. কুস্তিতে পটু ব্যক্তি, মল্ল।