কুসুমায়ুধ

কুসুমায়ুধ–বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব।

কুসুমাঞ্জলি

কুসুমাঞ্জলি–বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন।

কুসুমাগম

কুসুমাগম, কুসুমাকর–বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু।

কুসুমাকর

কুসুমাকর, কুসুমাগম–বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু।

কুসুমশর

কুসুমশর–বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন।

কুসুমমালিকা

কুসুমমালিকা–বি. ১. ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; ২. সংস্কৃত ছন্দোবিশেষ।