কৃত্তিবাসি

কৃত্তিবাসি, কৃত্তিবাসী–বিণ. কৃত্তিবাস ওঝার রচিত (কৃত্তিবাসী রামায়ণ)।

কৃত্তিবাস

কৃত্তিবাস [ kṛtti.bāsa ] বি. ১. যিনি বাঘছাল বা গজাসুরের চামড়া পরিধান করেন অর্থাত্ শিব; ২. রামায়ণের বঙ্গানুবাদক কৃত্তিবাস ওঝা। [সং. কৃত্তি (পশুচর্ম) + বাস (বাসস্)]। কৃত্তিবাসি, কৃত্তিবাসী–বিণ. কৃত্তিবাস ওঝার রচিত (কৃত্তিবাসী রামায়ণ)।

কৃত্তিকা

কৃত্তিকা [ kṛttikā ] বি. ১. নক্ষত্রবিশেষ; ২. দেবসেনাপতি কার্তিকেয়র ছয়জন ধাত্রীর অন্যতমা। [সং. √কৃত্ + তি + ক + আ]। কৃত্তিকাসূত–বি. কার্তিকেয়।

কৃত্তিক

কৃত্তিক [ kṛttika ] বি. বহিশ্চর্ম, ছাল, cuticle (বি. প.)। [সং. √কৃত + তি + ক]।

কৃত্তি

কৃত্তি [ kṛtti ] বি. ১. বাঘ, হরিণ বা হাতির চামড়া; ২. ত্বক। [সং. √কৃত্ + তি]।

কৃত্ত

কৃত্ত [ kṛtta ] বিণ. কর্তিত, ছিন্ন বা খণ্ডিত হয়েছে এমন। [সং. √কৃত্ + ত]।

কৃতোপকার

কৃতোপকার [ kṛtōpa.kāra ] বিণ. ১. উপকার করছে এমন, উপকারী; ২. (যার) উপকার করা হয়েছে এমন, উপকৃত। [সং. কৃত + উপকার]।

কৃতোদ্বাহ

কৃতোদ্বাহ [ kṛtōdbāha ] বিণ. ১. উদ্বাহ বা বিবাহ হয়েছে এমন, ২. বিবাহিত। [সং. কৃত + উদ্বাহ]।

কৃতী

কৃতী [ kṛtī ] (-তিন্) বিণ. ১. কর্মকুশল; ২. কৃতকার্য, মহত্ বা সত্ প্রচেষ্টায় সফল হয়েছে এমন (কৃতি পুরুষ, কৃতী সন্তান); ৩. গুণবান। [সং. কৃত + ইন্]।