কৃত্রিম উপগ্রহ
কৃত্রিম উপগ্রহ–বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite.
কৃত্রিম
কৃত্রিম [ kṛtrima ] বিণ. ১. স্বভাবজ নয় কিন্তু ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন (কৃত্রিম প্রক্রিয়া, কৃত্রিম প্রণালী); ২. কৌশলে নির্মিত; ৩. শিল্পবুদ্ধির দ্বারা রচিত (কৃত্রিম খাল, কৃত্রিম হীরা, কৃত্রিম রেশম); ৪. নকল, জাল, মেকি (কৃত্রিম দলিল, কৃত্রিম মুদ্রা); ৫. কপট, মিথ্যা (কৃত্রিম স্নেহ)। [সং. √কৃ + ত্রিম]। বি. কৃত্রিমতা। কৃত্রিম উপগ্রহ–বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite.
কৃত্য
কৃত্য [ kṛtya ] বিণ. করণীয় (কৃত্যকর্ম)। ☐ বি ১. কার্য, কর্তব্যকর্ম (নিত্যকৃত্য, প্রাতঃকৃত্য); ২. (ব্যাক.) তব্যাদি প্রত্যয়। [সং. √কৃ + য]। কৃত্যক–বি. সরকারি চাকরি, service (স. প.)। কৃত্যকৃত্যা–বি. (স্ত্রী.) ১. আভিচারিক তন্ত্রমন্ত্র; ২. কার্য, ক্রিয়া। কৃত্যাকৃত্য–বি. কর্তব্য-অকর্তব্য, কার্যাকার্য।