কৃতিত্ব

কৃতিত্ব [ kṛtitba ] বি. ১. কর্মদক্ষতা, নিপুণতা, বাহাদুরি; ২. কীর্তি, সুকৃতি। [সং. কৃতিন্ + ত্ব]।

কৃতিস্বত্ব

কৃতিস্বত্ব–বি. কোনো পন্যদ্রব্য তার আবিষ্কারক বা উদ্ভাবক ভিন্ন অন্য কেউ যাতে তৈরি করতে বা বিক্রয় করতে না পারে তার জন্য আইনগত ব্যবস্হা, patent (স.প.)।

কৃতি

কৃতি [ kṛti ] বিণ. ১. সম্পাদন, করণ (স্বীকৃতি); ২. নির্মাণ, রচনা (কবিকৃতি); ৩. সম্পাদিত কর্ম (সুকৃতি); ৪. সাধনা, যত্ন (কৃতিসাধ্য)। [সং. √কৃ + তি]। কৃতিস্বত্ব–বি. কোনো পন্যদ্রব্য তার আবিষ্কারক বা উদ্ভাবক ভিন্ন অন্য কেউ যাতে তৈরি করতে বা বিক্রয় করতে না পারে তার জন্য আইনগত ব্যবস্হা, patent (স.প.)।

কৃতাহ্নিক

কৃতাহ্নিক [ kṛtāhnika ] বিণ. (সন্ধ্যাবন্দনাদি) নিত্যকর্ম সম্পন্ন করেছে এমন। [সং. কৃত + আহ্নিক]।

কৃতাস্ত্র

কৃতাস্ত্র [ kṛtāstra ] বিণ. অস্ত্রচালনা শিখেছে এমন। [সং. কৃত (=শিক্ষিত) + অস্ত্র]।

কৃতার্থ

কৃতার্থ [ kṛtārtha ] বিণ. ১. সিদ্ধমনোরথ, কৃতকার্য; ২. চরিতার্থ, ধন্য (আপনার উপকার পেয়ে কৃতার্থ হলাম) [সং. কৃত + অর্থ]। কৃতার্থস্মন্য–বিণ. নিজেকে কৃতার্থ মনে করে এমন।

কৃতাভিষেক

কৃতাভিষেক [ kṛtābhi-ṣēka ] বিণ. অভিষিক্ত হয়েছে এমন (রাম তখন যৌবরাজ্যে কৃতাভিষিক্ত হলেন)। [সং. কৃত + অভিষেক]।

কৃতাপরাধ

কৃতাপরাধ [ kṛtāpa-rādha ] বিণ. অপরাধ করেছে এমন, অপরাধী। [সং. কৃত + অপরাধ]।

কৃতান্ত

কৃতান্ত [ kṛtānta ] বি. যম, শমন। ☐ ১. সিদ্ধান্ত; ২. সম্পাদিত। [সং. কৃত + আন্ত]। কৃতান্তদলনী–বি. (স্ত্রী.) কালিকাদেবী, কালী।